আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে চমক দেখালো দক্ষিণ আফ্রিকা, দেখেনিন ভারতের অবস্থান
দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার সম্ভাবনা আছে কি:
টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত আর কোনও ম্যাচ বাকি নেই দক্ষিণ আফ্রিকার। ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে আমদাবাদ টেস্টে হেরেও যায়, তাহলেও তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করবে। তাই দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার কোনও সম্ভাবনা নেই।
শ্রীলঙ্কা পিছিয়ে গেলেও তারা কি লড়াই থেকে ছিটকে গেল:
শ্রীলঙ্কা আপাতত লিগ টেবিলের চতুর্থ স্থানে পিছলে গেলেও তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্ট জিতলে এবং ভারত আমদাবাদ টেস্টে হারলে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। উল্লেখ্য, ভারতকে ইন্দোর টেস্টে হারিয়ে অস্ট্রেলিয়া আগেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে।
দক্ষিণ আফ্রিকার জয়ে ভারতের কোনও সুবিধা হল কি:
দক্ষিণ আফ্রিকা আপাতত শ্রীলঙ্কাকে চার নম্বরে ছিটকে দিলেও তাতে ভারতের কোনও লাভ হয়নি। কেননা, টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা ভারতের প্রতিদ্বন্দ্বী নয়। ভারতের লড়াই শ্রীলঙ্কার সঙ্গে। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড সফরের কোনও টেস্ট ড্র করলে বা হারলে ভারতের লাভ। সেক্ষেত্রে রোহিতরা যদি আমবাদাদ টেস্ট হেরেও বসেন, তাহলেও তাঁদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আটকাবে না।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল:-
১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৮, জয়-১১, হার-৩, ড্র-৪, পয়েন্ট-১৪৮, পয়েন্টের শতকরা হার- ৬৮.৫২।
২) ভারত: ম্যাচ-১৭, জয়-১০, হার-৫, ড্র-২, পয়েন্ট-১২৩, পয়েন্টের শতকরা হার- ৬০.২৯।
৩) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১৫, জয়-৮, হার-৬, ড্র-১, পয়েন্ট-১০০, পয়েন্টের শতকরা হার- ৫৫.৫৬।
৪) শ্রীলঙ্কা: ম্যাচ-১০, জয়-৫, হার-৪, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৫৩.৩৩।
৫) ইংল্যান্ড: ম্যাচ-২২, জয়-১০, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১২৪, পয়েন্টের শতকরা হার- ৪৬.৯৭।
৬) পাকিস্তান: ম্যাচ-১৪, জয়-৪, হার-৬, ড্র-৪, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৩৮.১০।
৭) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১৩, জয়-৪, হার-৭, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৩৪.৬২।
৮) নিউজিল্যান্ড: ম্যাচ-১১, জয়-২, হার-৬, ড্র-৩, পয়েন্ট-৩৬, পয়েন্টের শতকরা হার- ২৭.২৭।
৯) বাংলাদেশ: ম্যাচ-১২, জয়-১, হার-১০, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১১.১১।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?