শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
তবে বোলারদের ব্যর্থতার পর ব্যাটাররাও পারেননি বড় স্কোরের বিপক্ষে লড়াই করতে। দলীয় ব্যর্থতায় সংযুক্ত আরব আমিরাত সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২৭২ রানের লক্ষ্যে নেমে ১৫৮ রানে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশের যুবারা।
সপ্তম ওভারে এসে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। আফগান অধিনায়ক নোমান শাহ আঘাকে (২৩ বলে ৪ রানে) ড্রেসিং রুমে ফেরত পাঠান মারুফ মৃধা। এরপর দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন সুলিমান ও সোহাইল। ৫ চার ও ৩ ছয়ে ৬৬ বলে ৫৫ রান করা সুলিমানকে কট বিহাইন্ড করেন ওয়াসি সিদ্দিকি। এরপর ৯২ রানের জুটি গড়েন সোহাইল ও মোহাম্মদ হারুন খান। ইনিংসের ৩৯তম ওভারে হারুন ৪৩ রান করে ফিরলেও শেষ পর্যন্ত খেলে সেঞ্চুরি পূরণ করেন সোহাইল।
অপরাজিত ইনিংসে ৬ চার ও ৪ ছয়ে ১১৩ বলে ১০০ রান করেন ইয়ুথ ওয়ানডেতে অভিষিক্ত ব্যাটসম্যান। ইয়ুথ ওয়ানডেতে অভিষেকে সেঞ্চুরি করা প্রথম আফগান ব্যাটসম্যান তিনি। শেষ দশ ওভারে ৮৪ রান নেয় আফগানিস্তান। আকরাম মোহাম্মদজাই খেলেন ২৮ রানের ইনিংস। তবে অতিরিক্ত থেকে ৩৩ রান বাড়তি পায় আফগানিস্তান।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকি। ২৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যে ড্রেসিং রুমে ফিরে যান চার ব্যাটসম্যান।
রানের খাতা খুলতে পারেননি গত যুব বিশ্বকাপ খেলা আরিফুল ইসলামও।পাঁচ নম্বরে নামে জিসান আলম পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ৬ চারে ২৩ বলে ২৭ রান করে আউট হন তিনি। এরপর দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল মোহাম্মদ শিহাব জেমস (৩৩ বলে ১৭) ও ওয়াসি (৩৮ বলে ১৬)। ফলে ২৬.৫ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় স্রেফ ১১৩ রানে।
একই মাঠে বুধবার দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৮ মার্চ শুরু হবে ওই সিরিজের খেলা।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৭১/৬ (সুলিমান ৫৫, সোহাইল ১০০, হারুন ৪৩) (মারুফ ৮-০-৫৪-২, ওয়াসি ১০-০-৫৯-২)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৬.৫ ওভারে ১১৩ (জিসান ২৭, শিহাব ১৭, ওয়াসি ১৬) (ইয়ামা ৬.৫-০-২৯-৪, ফরিদুন ৬-০-৩২-৩)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live