ব্রেকিং নিউজ: নতুন অধিনায়ক হচ্ছেন লিটন, ইঙ্গিত দিল কলকাতা নাইট রাইডার্স
যা পরিস্থিতি তাতে কি কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে? আসলে কেকেআরের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে এমনই জল্পনা।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৫৭ বলে ৭৩ রান করেন লিটন দাস। এর পরেই কেকেআর একটি পোস্ট করে। যেখানে উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে লিটনের। এ বারের আইপিএলের নিলামে ৫০ লক্ষ টাকা দিয়ে লিটনকে কিনেছে কেকেআর। উইকেটরক্ষক এবং ব্যাটার- দুই বিভাগেই সমান দক্ষ লিটন। সেই কারণে তাঁকে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু তাঁকে কি অধিনায়ক করা হবে? সে কথা আবশ্য জানায়নি কেকেআর।
শুধু দলের ক্রিকেটার দেশের হয়ে ভালো খেলায় প্রশংসা করেছে তারা। এর আগে যেমন শাকিব আল হাসান এক দিনের ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিল কেকেআর।
তবে এটা ঘটনা শ্রেয়স খেলতে না পারলে তাঁর জায়গায় অধিনায়ক কে হবেন? সেই নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আন্দ্রে রাসেল, টিম সাউদি বা নীতিশ রানাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে লিটন বা শাকিবকে দায়িত্ব দেওয়ার ভাবনা কেকেআর-এর আছে কিনা, সেটা বড় আলোচনার বিষয়।
সোমবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন যে, আইপিএলের জন্য শাকিবরা এখনও বিসিএ-র থেকে ছাড়পত্র নেননি। আইপিএল খেলতে ভারতে আসার ভিসার জন্যেও আবেদন করেননি তাঁরা। যদিও হাতে এখনও সময় রয়েছে। তাই আইপিএল শুরুর আগেই যে তাঁরা আসবেন না, এমন নয়। সে ক্ষেত্রে লিটনকে অধিনায়ক করতে অসুবিধা থাকবে না কলকাতার। তবে শ্রেয়সের যা অবস্থা, তাতে এপ্রিলের শেষ পর্যন্ত সম্ভবত তাঁকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। সে ক্ষেত্রে নতুন অধিনায়ক চাই শাহরুখ খানের টিমের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live