শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
গত ৬ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দলে ছিলেন মেহেদী হাসান মিরাজ। সে ম্যাচে দুই পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেনকে খেলায় বাংলাদেশ। আজ চোট পড়া মিরাজের জায়গায় ফিরলেন তাসকিন।
বাদ পড়েছেন আফিফ হোসেনও, যিনি ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির দলেও ছিলেন না। তাঁর জায়গায় দলে ফিরেছেন ইয়াসির আলী। এ ছাড়া মাহমুদউল্লাহ প্রথম দুই ওয়ানডের দলেই নেই, একই অবস্থা তাইজুল ইসলামেরও।
এবার ওয়ানডে অভিষেক হচ্ছে তৌহিদ হৃদয়ের। দলে ফিরেছেন ইয়াসির আলী। গতকাল ফুটবল খেলতে গিয়ে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজও নেই। ছেলেদের ওয়ানডেতে বাংলাদেশের ১৪০তম ক্রিকেটার হলেন তৌহিদ হৃদয়। এ সংস্করণে সর্বশেষ অভিষেক হয়েছিল ইবাদত হোসেনের, গত বছরের আগস্টে। আজ তাঁকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের ইনিংস বিবরণ:
মার্ক আদাইয়ের করা তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন তামিম ইকবাল। ফুল লেংথের বলটি ঢিলেঢালা ড্রাইভে খেলতে গিয়ে প্রথম স্লিপে পল স্টার্লিংকে ক্যাচ দেন তামিম। ৯ বলে ৩ রান করে আউট হলেন বাংলাদেশ অধিনায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার শেষে ১ উইকেটে ৩৫ রান। ২২ বলে ১৬ রানে ব্যাটিং করছেন লিটন ও ১১ বলে ৮ রানে ব্যাট করছেন শান্ত।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live