অল-আউটের পথে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
ভারতের ইনিংস বিবরণ:
প্রথম ওভারেই শুভমন গিলের উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। ওভারের তৃতীয় বলে পয়েন্টে মার্নাস ল্যাবুশানের হাতে ধরা পড়েন শুভমন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি গিল। ৪.৪ ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৫ বলে ১৩ রান করেন হিটম্যান। তিনি ২টি চার মারেন। পরপর ২ বলে ২টি উইকেট তুলে নিলেন স্টার্ক। ৪.৫ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব।
ভারত ৩২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। স্টার্ক ৩ ওভারে ১টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। প্রথম স্পেলে আগুনে বোলিং মিচেল স্টার্কের। ৮.৪ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন লোকেশ। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৯ রান করেন লোকেশ। ভারত ৪৮ রানে ৪ উইকেট হারায়।
৯.২ ওভারে অ্যাবটের বলে স্মিথের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি। ১৫.২ ওভারে ন্যাথন এলিসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৩৫ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন তিনি। কোহলি ৪টি চার মারেন। ভারত দলগত ৭১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।
মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন শার্দুল ঠাকুর। তবে বিশাখাপত্তনমের পিচের দিকে তাকিয়ে তাঁকে রিজার্ভ বেঞ্চে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর বদলে মাঠে নামার সুযোগ পেয়ে যান অক্ষর প্যাটেল। রোহিত দলে ঢোকায় বাদ পড়তে হয় ইশান কিষাণকে। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশে একজোড়া রদবদল ঘটায়। জোশ ইংলিসের বদলে মাঠে নামার সুযোগ পান অ্যালেক্স ক্যারি। গ্লেন ম্যাক্সওয়েলকে বসিয়ে অস্ট্রেলিয়া মাঠে নামায় ন্যাথন এলিস।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, ন্যাথন এলিস, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?