জেমিসনের বদলি হিসেবে দুর্দান্ত ক্রিকেটারকে দলে ভেড়ালো চেন্নাই
গত রোববার (১৯ মার্চ) এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। পরে সিএসকে ফ্র্যাঞ্চাইজির তরফেও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে স্কোয়াডে স্বাগত জানানো হয় মাগালাকে।
আইপিএলের শেষবারের নিলামে কিউই পেস বোলিং অলরাউন্ডার জেমিসনকে এক কোটি রুপিতে দলে নেয় চেন্নাই। অন্যদিকে সিসান্দা মাগালা নিলামে অবিক্রিত থেকে যান। এবার মাগালাকে তার ভিত্তি মূল্য ৫০ লক্ষ রুপিতে দলে নেয় চেন্নাই। অর্থাৎ, জেমিসনের মূল্যের অর্ধেক রুপিতে চেন্নাই শিবিরে যোগ দেবেন মাগালা।
আন্তর্জাতিক ক্রিকেট খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই ৩২ বছর বয়সি মাগালার। সাউথ আফ্রিকার হয়ে মোটে ৫টি ওয়ানডে এবং ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সালের এপ্রিল থেকে জাতীয় দলের হয়ে আর খেলতেই দেখা যায়নি তাকে। সবমিলিয়ে মাত্র ৯টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তার ঝুলিতে।
অবশ্য ঘরোয়া টি-টোয়েন্টি খেলার বিস্তর অভিজ্ঞতা রয়েছে ডানহাতি এই মিডিয়াম পেসারের। ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ১২৭টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন মাগালা। নিয়েছেন ১৩৬টি উইকেট।
শেষদিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত গতিতে রানও তুলতে পারেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭.৫০ গড়ে ৭৩৫ রান সংগ্রহ করেছেন তিনি। বিশ ওভারের ক্রিকেটে দুটি হাফ সেঞ্চুরিও রয়েছে মাগালার। সাউথ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে মাগালা সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে মাঠে নেমেছিলেন।
চেন্নাই সুপার কিংস স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আম্বাতি রাইড়ু, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ, দীপক চাহার, তুষার দেশপান্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমারজিত সিং, মুকেশ চৌধুরী, মাথিসা পাথিরানা, রবীন্দ্র জাদেজা, মঈন আলী, মিচেল স্যান্টনার, শিভম দুবে, ডোয়াইন প্রিটোরিয়াস, মাহিশ থিকসানা, রাজবর্ধন হাঙ্গারগেকার, বেন স্টোকস, সিসান্দা মাগালা, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল ও কে ভগত বর্মা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?