বুমরাহকে হারিয়ে বিপদে ভারত
আর সেই কারণেই ভারতকে এগিয়ে রাখছেন তিনি। তবে ভারতের কাছে চিন্তার বিষয় ক্রিকেটারদের চোট আঘাত। আইসিসি বিশ্বকাপের আগে অনেক ক্রিকেটার চোটগ্রস্ত হয়েছেন, ফলে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে। আর ক্রিকেটারদের চোট আঘাত নিয়ে বলতে গিয়েই অ্যারন ফিঞ্চ জানিয়েছেন জসপ্রীত বুমরাহর মতন গুরুত্বপূর্ণ বোলার যদি বিশ্বকাপে চোট সারিয়ে দলে ফিরতে না পারেন তাহলে সমস্যায় পড়তে পারে ভারতীয় দল।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমি মনে করি (বিশ্বকাপের) আগে দলে বুমরাহকে ফিরিয়ে আনাটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। যখন বুমরাহ সুস্থ থাকে এবং ছন্দে বোলিং করে তখন বিশ্বের সেরা বোলার ও। যদি ও বিশ্বকাপে ভারতীয় দলে খেলতেই না পারে তাহলে একটা শূন্যস্থান তৈরি হবে। ভারতীয় বোলারদের মধ্যে উইকেট নেওয়ার ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হতে পারে ওর অনুপস্থিতিতে। কারণ বুমরাহ মারাত্মক বিপদজনক একজন বোলার।’
বিশ্বকাপের আগে ভারত অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলবে। ওভালের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ফিঞ্চের মতে ভারতের মিডল অর্ডার ব্যাটিং খুব শক্তিশালী। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের মিডল অর্ডারে রয়েছেন প্রাক্তন অধিনায়ক তথা তারকা ব্যাটার বিরাট কোহলি।
ফলে নিজেদের দেশের মাটিতে ভারত আইসিসি ট্রফি জয়ের খরা কাটিয়ে উঠতে পারেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে ফিঞ্চ জানিয়েছেন, ‘যদি ভারতের দুই ওপেনার ভারতের হয়ে ভালো শুরু করতে পারে তাহলে গোটা দল আক্রমণাত্মক খেলা খেলতে পারবে। মিডল অর্ডারে বেশ পাওয়ার রয়েছে।
ওখানে হার্দিক (পান্ডিয়া) রয়েছে। রয়েছেন স্কাই (সূর্যকুমার যাদব)। ভারতীয় দলে খুব বেশি দুর্বলতা নেই। ওদের হাতে ভালো পেসাররা রয়েছে। স্পিন বোলিং-এ বেশ কয়েকটি ভালো অপশন রয়েছে। বিশ্বকাপে যা খুব গুরুত্বপূর্ণ তা হল সেই দিনে আপনার ভালো পারফরম্যান্স, একটা ভালো ইনিংস বা একটা ভালো বোলিং স্পেল। যা গোটা ম্যাচের রঙ বদলে দিতে পারে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?