আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি ও প্রতিপক্ষ
২৪ এবং ২৮ মার্চ দু’টি ফ্রেন্ডলি খেলবেন মেসিরা। রেনের বিরুদ্ধে পিএসজির হয়ে হারের পর বিদ্রুপ শুনতে হয়েছিল আর্জেন্টিনার অধিনায়ককে। দেশে ফিরে কিছুটা স্বস্তি পাবেন মেসি। মার্তিনেসের সঙ্গে দেশে ফিরে গিয়েছেন অ্যাস্টন ভিলার সতীর্থ এমিলিয়ানো বুয়েন্দিয়া। আগামীকাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৫:৩০ টায়।
মেসিরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন পানামা এবং কুরাকাওয়ের বিরুদ্ধে। কাতারে বিশ্বকাপ জেতার পর এই প্রথম আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসিদের। বিশ্বকাপের পরই মেসি বলেছিলেন যে, বিশ্বজয়ী হিসাবে কিছু ম্যাচ খেলতে চান। সেই সুযোগ হাতছাড়া করতে রাজি নন তিনি। তাই পানামার বিরুদ্ধে ২৪ মার্চ নেমে পড়তে চাইছেন মেসি। তা-ও আবার নিজের দেশের মাটিতে।
পিএসজির হয়ে সময়টা ভাল যাচ্ছে না মেসির। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছেন তাঁরা। ফ্রেঞ্চ কাপেও হেরে গিয়েছেন। ফরাসি লিগ ছাড়া আর কিছু জেতার সুযোগ নেই পিএসজির। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষেই রয়েছেন মেসিরা। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইলি ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট পেয়েছে। সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়েরের উপর চাপ বাড়ছে। আগামী মরসুমে মেসিও ফরাসি ক্লাবে থাকবেন কি না তা স্পষ্ট নয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?