মেসির অবিশ্বাস্য রেকর্ড, রোনালদোকে টপকানো সময়ের অপেক্ষা
লক্ষ্যে পৌঁছতে সফল বিশ্বের দুই মহাতারকা। ক্রিস্তিয়ানো রোনাল্ডো যেমন পৌঁছে গেছেন বিশ্বের সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলস্টোনে, তেমনই লিওনেল মেসি পৌঁছে গেলেন ক্লাব ও দেশের হয়ে সব মিলিয়ে ৮০০ গোলের মাইলস্টোনে। এই আর্জেন্টিনা তারকার সামনে এখন শুধুই ক্রিস্তিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর রেকর্ড ভাঙতে হলে এখনও ৩০ গোল করতে হবে মেসিকে।
এদিন পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচ ছিল আর্জেন্টিনার। ২–০ ব্যবধানে জিতলেন লিওনেল মেসিরা। ২০২২ কাতার বিশ্বকাপ জেতার পর এই প্রথম মাঠে নেমেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবলপ্রেমীদের মধ্যে এই ম্যাচ নিয়ে উৎসাহ ছিল প্রবল। বুয়েনস এয়ারসের মনুমেন্টাল স্টেডিয়ামে লিওনেল মেসিদের খেলা দেখার জন্য তিল ধরনের জায়গা ছিল না। লিওনেল মেসি থেকে শুরু করে দলের অনেক ফুটবলারই পরিবার নিয়ে বৃহস্পতিবার মাঠে হাজির ছিলেন। পরিবার নিয়ে এসেছিলেন কোচ স্কালোনিও।
পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচের আবহটা আর পাঁচটা ম্যাচের মতো ছিল না। একেবারে উৎসবের মেজাজ। স্টেডিয়ামের বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়নের বেশ কিছু ঝলক। ডিজে ফের প্যালাসিও সুরে মাতিয়ে রাখেন দর্শকদের। এছাড়াও পপ ব্যান্ড লস তো তোরা এবং লা তাই লা এম ব্যান্ডও যোগ দিয়েছিল। আর ছিলেন ফিফার বর্ষসেরা সমর্থকের পুরস্কার জয়ী আর্জেন্টিনা প্রতিনিধি তুলা, যিনি সেই চিরাচরিত ব্যান্ড বাজিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।
ম্যাচ শুরু হওয়ার আগেই জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলায় গোটা স্টেডিয়াম। দর্শকদের চোখে জল। কাঁদছিলেন মেসি, মার্টিনেজ, স্ক্যালোনিরা। বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ম্যাচ শুরুর আগেই মাঠে রাখা হয়েছিল। ম্যাচ শেষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ট্রফি মাঠে নিয়ে আসেন। মেসি ও বিশ্বকাপকে মাঝে রেখে সবাই অভিবাদন জানান সর্বকালের এই সেরা ফুটবলারকে।
গত শনিবার ফরাসি লিগে নামতের বিরুদ্ধে পিএসজির হয়ে গোল করে নিজের ফুটবল জীবনের ৭৯৯ গোলের পৌঁছে গিয়েছিলেন লিওনেল মেসি। এদিন ম্যাচের ৭৮ মিনিটে মেসির ফ্রিকিক পানামার পোস্টে লেগে ফিরে এলে লিয়ান্দ্রো পারদেশ ভলি করার চেষ্টা করেন। কিন্তু তিনি পায়ে–বলে সংযোগ ঘটাতে পারেননি। পাশে দাঁড়ানো থিয়াগো আলমাদা বাঁ পায়ের জোরালো শটে গোল করেন।
ম্যাচের ৮৯ মিনিটে ফুটবল জীবনের ৮০০ গোলের মাইলস্টনে পৌঁছে যান মেসি। তাঁর বাঁক খাওয়ানো দুরন্ত শট জালে জড়িয়ে যায়। আর্জেন্টিনার জার্সিতে ৯৯তম গোল করলেন মেসি। আর সব মিলিয়ে তাঁর গোল সংখ্যা ৮০০। বার্সেলোনার হয়ে গোল করেছেন ৬৭২টি। পিএসজি–র হয়ে ২৯টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?