তামিমের সেঞ্চুরি, মুশফিকের দারুন ব্যাটিং
আজ ডিপিএল প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি। এনামুল হক জুনিয়রের শর্ট লেংথ ডেলিভারিতে খানিকটা ব্যাকফুটে গিয়ে এক্সট্রা কভারে ঠেলে দিলেন তামিম ইকবাল। সেখানে কোনো ফিল্ডার না থাকায় অনায়াসে চার পেয়ে যান বাঁহাতি এই ওপেনার। তাতে ডিপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নিলেন তিনি। তামিম সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এদিকে ডিপিএলে হেরেই চলেছে মোহামেডান স্পোর্টি ক্লাব। চার রাউন্ডের মাঝে তিনটিতেই হেরেছে তারা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য ২০০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রাইম ব্যাংকে দারুণ শুরু এনে দেন তামিম ও মোহাম্মদ মিঠুন। পাওয়ার প্লের ১০ ওভারে ৫৭ রান যোগ করেন তারা দুজন। মিঠুন ও তামিমের জমে উঠা জুটি ভাঙেন শুভাগত হোম চৌধুরি।
ডানহাতি এই অফ স্পিনারের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন ৩১ রান করা মিঠুন। পরের ওভারে আউট হয়েছেন নাসির হোসেন। খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনে নামা এই ব্যাটার। নাসিরের ব্যাট থেকে এসেছে ৮ বলে মাত্র ১ রান।
টিকতে পারেননি চারে নামা ইয়াসির আলী রাব্বি। খালেদের বলে বোল্ড হয়ে ফিরে যান ১ রান করে। ইয়াসিরের বিদায়ের পর খালেদের বলে ডিপ এক্সট্রা কভার দিয়ে ঠেলে দিয়ে এক রান নিয়ে ৭৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন মুশফিক।
৮৫ রানের সময় রুয়েল মিয়ার ওভারে টানা দুই চার মেরে ৯৫ রানের ঘরে যান তামিম। ১৪৫ বলে বাঁহাতি এই ওপেনার সেঞ্চুরি পেয়েছেন এনামুলের বলে চার মেরে। সেঞ্চুরির পর আরও দুই চার মেরেছেন তিনি। শেষ পর্যন্ত ১৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তামিম। মুশফিক খেলেছেন অপরাজিত ৩২ রানের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৯৯ রানে অল আউট হয় মোহামেডান। দলের হয়ে সবচেয়ে বেশি ৪১ রানের ইনিংস খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এ ছাড়া শুভাগত ২৬ এবং অনুষ্টুপ মজুমদার করেছেন ২৫ রান। প্রাইম ব্যাংকের হয়ে নাসির তিনটি এবং দুটি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?