অবিশ্বাস্যভাবে শেষ হলো জার্মানি বনাম পেরুর মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
নিজেদের ফিরে পাওয়ার সেই অভিযানে আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলছে জার্মানি। বিশ্বকাপের পর আজ প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল পেরু। দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষকে সহজেই ২-০ গোলে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি গোলই করেছেন নিকলাস ফুলক্রুগ।
মেওয়া অ্যারেনার ম্যাচটিতে জার্মানি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। পেরু-রক্ষণে হানা দেওয়ার ধারাবাহিকতায় ১২ মিনিটে চলে আসে প্রথম গোল। পেরুর ডিফেন্ডার লুইস আবরাম বল ঠিকমতো বিপদমুক্ত করতে না পারলে পেয়ে যান ফুলক্রুগ। বুলেট গতির শটে বল জালে জড়ান ভের্ডার ব্রেমেনের এই ফরোয়ার্ড।
৭ মিনিট পর গোলের সুযোগ পান টিমো ভের্নারও। তবে লাইপজিগ স্ট্রাইকারের শট চলে যায় সোজাসুজি পেরু গোলরক্ষকের কাছে।
দ্বিতীয় গোলের জন্য অবশ্য জার্মানিকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৩৩ মিনিটে মারিয়ুস ভলফের ক্রস থেকে পাওয়া বল আরেকবার জালে জড়ান ফুলক্রুগ। বিরতির আগে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। তবে সেটা কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধেও এভাবে একের পর এক সুযোগ নষ্ট হয়েছে জার্মানির। ৬০ মিনিটে সার্জ নাব্রির অ্যাক্রোবেটিক ভলি ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে। ৬৮ মিনিটে অবশ্য নিশ্চিত গোলের সুযোগই এসে যায়। শ্লটারবেক ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। কাই হাভার্টজের নেওয়া স্পট কিক পোস্টে লেগে ফিরে আসে।
শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে কোনো গোলই করতে পারেনি জার্মানি। মঙ্গলবার বেলজিয়ামের বিপক্ষে আরেকটি প্রীত ম্যাচ খেলবে তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live