একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন ওয়ার্নার
সেই ম্যাচেও দল জয়ের বন্দরে পৌঁছাতে না পারলেও নিজের ব্যক্তিগত রেকর্ডের খাতা ভারী করেছেন দিল্লি অধিনায়ক ওয়ার্নার। সেই ম্যাচে চেন্নাইয়ের দেওয়া ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। ৭ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংসটি ছিল চলতি মৌসুমে তার সর্বোচ্চ।
চেন্নাইয়ের বিপক্ষে ৮৬ রানের এ ইনিংসের সুবাদে এবারের আইপিএলে ওয়ার্নারের রানসংখ্যা দাঁড়িয়েছে ৫১৬। আসরের বিদেশী বাঁহাতি এই ব্যাটার এ নিয়ে সপ্তমবার আইপিএলের এক মৌসুমে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।
বিদেশি তো বটেই, আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদেরও কারো এমন কীর্তি নেই। এমনকি লিগটিতে ছয় হাজারের বেশি রান করা বিরাট কোহলি, শিখর ধাওয়ান বা রোহিত শর্মার মতো ব্যাটসম্যানরাও এই রেকর্ড গড়তে পারেননি।
ওয়ার্নার এবারসহ আইপিএলের মোট ১৪টি মৌসুম খেলেছেন। এর মধ্যে ৫০০-এর বেশি রান করেছেন যথাক্রমে ২০১৪ (৫২৮ রান), ২০১৫ (৫৬২ রান, আসরের সর্বোচ্চ), ২০১৬ (৮৪৮ রান), ২০১৭ (৬৪১ রান, আসরের সর্বোচ্চ), ২০১৯ (৬৯২ রান, আসরের সর্বোচ্চ), ২০২০ (৫৪৮ রান) ও ২০২৩ সালে (৫১৬ রান)।
সব মিলিয়ে ১৭৬ ইনিংসে ৪১.৫৩ গড়ে ৬ হাজার ৩৯৭ রান করেছেন ওয়ার্নার। ১৩৯.৯১ স্ট্রাইকে আইপিএলে ৬১টি হাফসেঞ্চুরি এবং চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live