ভারতীয় দলে জায়গা হল না পূজারা
চলতি বছরের আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। সেই সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল। এজন্য টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যেখানে বাদ পড়েছেন ভারতীয় টেস্ট দলের নিয়মিত মুখ চেতেশ্বর পূজারা।
এ ছাড়া কোনো ফরম্যাটের দলেই নেই পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদব। এই সিরিজে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল অধিনায়ক রোহিত শর্মাকে। তবে তাকে নেতৃত্বে রেখেই দল ঘোষণা করা হয়েছে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ আগামী ১২ জুলাই মাঠে গড়াবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ফাইনালে হারের পর দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন রোহিত। নতুন ঘোষিত স্কোয়াডে সাদা পোশাকের নির্ভরযোগ্য ব্যাটার পূজারাকে ছাড়াই এবার মাঠে নামবে ভারত। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়।
তবে বর্তমানে দলের প্রধান পেসার মোহাম্মদ শামিকে দুই ফরম্যাট থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে। আইপিএল এবং সর্বশেষ টেস্টের ফাইনালেও তিনি বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। তবে টেস্টে নির্বিষ বোলিংয়ের কারণে সমালোচিত উমেশ যাদব এবার দল থেকে বাদ পড়েছেন।
তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন দুই পেসার নবদীপ সাইনি এবং মুকেশ কুমার। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে থাকা মোহাম্মদ সিরাজ এবং জয়দেব উনাদকাটও এই দলে রয়েছেন।
ভারতের টেস্ট স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভারত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, মুকেশ কুমার এবং নবদীপ সাইনি।
ভারতের ওয়ানডে স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, উমরান মালিক এবং মুকেশ কুমার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live