‘এমবাপ্পে ও নেইমারের সঙ্গেও একই ঘটনা ঘটেছে, আমাকে মেনে নিতে পারেনি’
ফরাসি ক্লাবটির সমর্থকদের একটি অংশের আচরণে হতাশ হয়েছেন মেসি। দুঃসময়ে যারা তারকা এই ফুটবলারের পাশে ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানান আর্জেন্টিনার এই ফুটবলার।
মেসি বলেন, ‘এখানকার সমর্থকরা আমার সঙ্গে ভিন্ন ধরনের আচরণ করতে শুরু করে। বিশেষ করে একটি অংশের আচরণে আমি অবাক হয়েছি। সমর্থকদের একটি বড় অংশ আমাকে ভালভাবে মেনে নিতে পারেনি। এ ধরনের বিষয় ঘটবে তা আমি কল্পনাও করিনি।’
বিশ্বকাপজয়ী ফুটবলার আরও বলেন, ‘এর আগে এমবাপ্পে ও নেইমারের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। তারা এটাকে কিভাবে সামাল দিয়েছে আমি জানি না। যারা আমাদের শ্রদ্ধা করেছে তাদের আমি সবসময় মনে রাখবো। আমি এখানে আসার পর প্রত্যেককে সবসময়ই শ্রদ্ধার চোখে দেখেছি।’
পিএসজির হয়ে ৩২ গোল করা ছাড়াও ৩৫টি অ্যাসিস্ট করেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে দলকে সামনে এগিয়ে নিতে ব্যর্থতাই মূলত মেসির প্রতি সমর্থকদের রাগের মূল কারণ। সব মিলিয়ে পিএসজিতে দুই বছরের অভিজ্ঞতা নিয়ে মেসি বলেছেন, ‘প্যারিসে আসার পর থেকেই আমি বেশ কঠিন সময় পার করেছি। এতটা আমি প্রত্যাশা করিনি। এমনকি কিছু কিছু সতীর্থ আমার পরিচিত হলেও তাদের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। নতুন ক্লাব, নতুন পরিবেশ, নতুন স্টাইল, নতুন সতীর্থ, সব মিলিয়ে আমার ও আমার পরিবারের জন্য বিষয়টা মোটেই সহজ ছিলনা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live