বাংলাদেশকে কঠিন হুশিয়ারি দিল ভুটান
কাগজ কলমের হিসাবে বাংলাদেশ ভুটানের চেয়ে ঢেড় শক্তিশালী দল। কিন্তু কথায় আছে পঁচা শামুকেই পা কাটে। আর সে কারণেই ভুটানকে নিয়ে বেশ সতর্ক জামাল ভূঁইয়ারা।
এদিকে অপেক্ষাকৃত দুর্বল হলেও নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশকে হারানোর হুংকার আগে থেকেই দিয়ে রেখেছেন দলটির কোচ পেমা দর্জি। পূর্ণ তিন পয়েন্ট বাগিয়ে নিয়ে সেমির টিকিট কাটতে আশাবাদী তিনি।
ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে দর্জি বলেন, ‘এখনো টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। এখনো আমরা এই টুর্নামেন্ট থেকে বিদায় নেইনি। এখন পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পুরো তিন পয়েন্ট পাওয়ার দিকেই আমার পুরো মনোযোগ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ভালো দল। আমাদের জন্য সহজ প্রতিপক্ষ নয়, তাদের হারানোও সহজ নয়। আমাদের গ্রুপে প্রতিটি দলই ভালো। দেখা যাক কি হয়। আমার কথা হচ্ছে, আমরা আশা হারাব না। আমরা শতভাগ দেব, এটাই মূল কথা।’
তবে বাংলাদেশের রক্ষণভাগ ভাবাচ্ছে এই কোচকে। এই একটি দিক নিয়েই বেশ চিন্তিত তিনি।
পেমা বলেন, ‘ওরা কিন্তু খারাপ দল না। তারাও ভালো দল, আমরাও ভালো দল। আমি মনে করি, বাংলাদেশের রক্ষণভাগ প্রতিপক্ষের জন্য খুবই কঠিন।’
২৮ জুন সেমির মিশনে মাঠে নামবে দুই দল। দ্বিতীয় পর্বের টিকিট কাটতে দুই দলেরই জয় ভিন্ন পথ খোলা নেই। এখন দেখার বিষয় শেষ হাসিটা জোটে কার ভাগ্যে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live