ঢাকায় পৌঁছে বার বার যে নাম মুখস্থ করতে থাকলেন মার্টিনেজ
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে দেখা গেছে তাকে। অবিশ্বাস্য বেশ কিছু শট ঠেকিয়ে বাংলাদেশি ভক্তদের কাছে তিনি খ্যাত হয়েছেন ‘বাজপাখি’ হিসেবে।
বিশ্বকাপজয়ী তারকা এই ফুটবলার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এক দিনের সফরে সোমবার (৩ জুলাই) ভোরে তিনি ঢাকা আসেন। এসেই তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা।
বাংলাদেশে তার সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রতিষ্ঠানটির সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এবং চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিবের সঙ্গে হোটেলে প্রাণবন্ত সময় কাটাতে দেখা যায় মার্টিনেজকে।
এ সময় ভক্তের একটি চিঠি তার নিকটে এসে পৌঁছায়। সেখানে প্রশ্ন ছিল তার প্রিয় রঙ সম্পর্কে। উত্তরে এমি জানান তার প্রিয় রঙ নীল ও সাদা।
ঢাকা এসে এমি বেশ অবিভূত সেটি বলার অপেক্ষা রাখে না। তারই একটি নমুনা পাওয়া যায় ফান্ডেড নেক্সটের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিবের একটি ফেসবুক স্ট্যাটাসে।
নিজের ফেসবুকে এক পোষ্টে গালিব লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে বাজ পাখি নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।’
বাংলাদেশের দর্শকরা দেখা করার সুযোগ পাবে না মার্টিনেজের সঙ্গে। দুপুরে ফান্ডেড নেক্সটের হেড অফিসে তিনি যাবেন। সেখানে জাতীয় দলের সাবেক দলপতি মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন তিনি। এরপর বেলা ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার সেরে বিকেল চারটায় ঢাকা ছাড়বেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- ৫০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন