যেভাবে র্যাঙ্কিংয়ের পাঁচে উঠবে বাংলাদেশ
বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম থেকেই। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুপুর দুইটায় মাঠে নামবে বাংলাদেশ। ঢাকায় রেকর্ড ব্যবধানে জয়ের সুখস্মৃতি নিয়ে সাগরিকায় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।
আইসিসি ওয়ানডে সুপার লিগে বেশ ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। ১৫ ম্যাচের ভেতর ১১টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফগানরা। তবে একদিনের ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে খুব একটা সুবিধা তারা করতে পারেনি। দুই দলের মধ্যে ১১ ম্যাচে বাংলাদেশ জিতেছে সাতটিতে। অপরদিকে আফগানিস্তানের অর্জন কেবল চার জয়।
দুই দল সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল গত বছর। সিরিজটি ছিল বাংলাদেশে।
সেই সিরিজে আফগানদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।
আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ না। কিন্তু তারপরও সিরিজটি বাংলাদশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা আফগানদের এই সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে অভাবনীয় উন্নতি হবে টাইগারদের।
আফগানদের ৩-০ তে ক্লিন সুইপ করতে পারলে নিজেদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের ইতিহাসে প্রথমবারের মতো পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ। এছাড়া সফরকারীদের হোয়াইট ওয়াশ করতে পারলে প্রথমবারের মতো ১০০ রেটিং অর্জন করবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাইম শেখ।
আফগানিস্তান দল: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াহ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আব্দুল রহমান, শহিদুল্লাহ, জিয়া উর রহমান ওয়াদফার নোমান্দ, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি