হারের দায় বোলারদের উপর চাপালেন লিটন
ঘরের মাঠে নিজেদের প্রিয় ফরম্যাটে পরাজয়। সেই পরাজয়টা আফগানিস্তানের বিপক্ষে। সেটিও টানা দুই ম্যাচে। ফলাফল প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে আফগানদের বধের শিকার হলো বাংলাদেশ। একম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানরা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হতশ্রী বোলিংয়ের পর বাজে ব্যাটিং। সব মিলিয়ে হারটাও বাংলাদেশকে খুব বাজেভাবে উপহার দিয়েছে আফগানিস্তান। এ যেন টাইগারদের ঈদের ছুটি না কাটানোর পুরস্কার।
অতীতের মতো এই হারের পরও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রতিপক্ষ আরও ৩০-৪০ রান কম করলে হয়তো জয়ের মুখ দেখা যেত। নিত্যদিনের এই যুক্তির পাশাপাশি থাকে নিজের দায় এড়িয়ে অন্যের দিকে ঠেলে দেয়ার প্রবণতাও।
ব্যতিক্রম হয়নি এবারও। বাজেভাবে হারার কারণ হিসেবে এবার বোলারদের কোর্টে বল ঠেলে দিয়েছেন লিটন।
লিটন বলেন, ‘যখন আপনি টস জিতে বোলিং নেবেন... বোলাররা তাদের কাজটা করতে পারেনি। আমরা বল হাতে এবং ফিল্ডিংয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেভাবে গুরবাজ এবং ইব্রাহিম (দুই আফগান ওপেনার) ব্যাট করেছে ওদের কৃতিত্ব দিতে হবে।’
তবে দায় কিছুটা টপ অর্ডারদেরও আছে বলে জানান তিনি।
লিটন বলেন, ‘ওপেনার হিসেবে ২০-২৫ ওভার ব্যাটিং করতে পারলে..., এটা কঠিন নয়। কিন্তু তার জন্য পাওয়ার প্লেতে উইকেট না দেওয়ার জন্য নিয়ন্ত্রণ নিয়ে খেলতে হবে, কারণ ওদের খুব ভালো বোলার আছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live