এশিয়া কাপের সময়ে আসলো পরিবর্তন, জেনে নিন ম্যাচ শুরুর নতুন সময়
শ্রীলঙ্কা-পাকিস্তানের যৌথ আয়োজনে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা। ইতোমধ্যে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ৩০ আগস্ট মাঠে গড়ানোর কথা থাকলেও মাত্র তিন সপ্তাহ আগে সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে।
আগামী ৩০ আগস্ট স্বাগতিক পাকিস্তান ও নেপাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে। নতুন প্রকাশিত সূচি অনুযায়ী প্রতিটি খেলা ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে।
সোমবার (৮ আগস্ট) এশিয়া কাপের সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টস সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানায়, এশিয়া কাপের সব ম্যাচ ভারতের সময় বিকেল ৩টায় মাঠে গড়াবে। অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় খেলাগুলো দেখতে পারবেন দর্শকরা।
ওয়ানডে বিশ্বকাপের কারণে এবার ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ফাইনালসহ মোট ১৩ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তান আয়োজন করবে চারটি ম্যাচ। বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলাটিও শ্রীলঙ্কায় অনুষ্ঠিহ হবে। এ ছাড়া সূচি অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।
মোট ছয়টি দল অংশগ্রহণ করবে এবারের এশিয়া কাপে। বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। এ ছাড়া ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারত গ্রুপ পর্বের দুটি ম্যাচই ক্যান্ডিতে খেলবে। ৩০ আগস্ট শুরু হয়ে ১৭ আগস্ট পর্দা নামবে এশিয়া কাপের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ