পাকিস্তান যেভাবে ওয়ানডের এক নম্বর দল হয়ে উঠলো
আগের দফায় ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে স্রেফ দিন দুয়েক টিকতে পেরেছিল পাকিস্তান। এবার রাজত্ব কতদিন থাকে, তা বলবে সময়। তবে আপাতত তা পুনরুদ্ধার করতে পেরেই উচ্ছ্বসিত বাবর আজম। ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা ফিরে পেয়ে পাকিস্তান অধিনায়ক তুলে ধরলেন সতীর্থদের অবদানের কথা।
আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০তে হারিয়ে র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে যায় পাকিস্তান। সিরিজের শেষ ওয়ানডেতে শনিবার তারা জয় পায় ৫৯ রানে। সিরিজ শেষে বাবর বললেন, দলের সবার কঠোর পরিশ্রমের ফসল এই সাফল্য।
পাকিস্তান অধিনায়ক বলেন, 'আমরা এখন আবার ওয়ানডের এক নম্বর দল… সব কৃতিত্ব ছেলেদের। এই সিরিজের আগে লাহোরে আমাদের ছোট্ট একটি ক্যাম্প হয়েছিল। গত মাস দুয়েক ধরেই ছেলেরা অনেক পরিশ্রম করছে, ঘাম ঝরাচ্ছে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পর এই সিরিজের জন্য সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছে।'
প্রথম দুই ম্যাচেই সিরিজ জিতে যাওয়ায় শেষ ম্যাচে একাদশে চারটি পরিবর্তন আনে পাকিস্তান। হারিস রউফ, নাসিম শাহ, ইফতিখার আহমেদকে বিশ্রাম দেওয়া হয়। বাইরে রাখা হয় লেগ স্পিনার উসামা মিরকেও। তাদের বদলে নেওয়া হয় সাউদ শাকিল, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফকে।
এ প্রসঙ্গে বাবর বলেন, ' আমরা আমাদের বিকল্প খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চেয়েছি, কিছু তরুণ ক্রিকেটারকে দেখে নিতে চেয়েছি। এশিয়া কাপের আগে ভিন্ন কম্বিনেশন চেষ্টা করে দেখতে চেয়েছি। সবাইকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেছি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live