খেলার মতো রানের টার্গেট পেল বাংলাদেশ
পাল্লেকেলে-গাদ্দাফি হয়ে এবার প্রেমাদাসা টিম টাইগার। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে সাকিব টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। প্রথম রাউন্ডের মতো আজ এশিয়া কাপের ফাইনালে টিকে থাকতে টাইগারদের জয়ের বিকল্প নেই বললেই চলে। আজ (শনিবার) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় খেলা শুরু হবে।
বাংলাদেশের দলের একাদশে এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। যদিও নানা গুঞ্জন রটেছিল যে আজ বিজয় খেলবে এ সব আসলো ভিডিওর ভিউ বাড়ানোর জন্য গুজব ছড়িয়ে থাকে।
খেলা শুর আগে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, 'আমাদের জন্য এটা অবশ্য জিততে হবে। পাকিস্তানের তুলনায় কন্ডিশন একটু ভিন্ন হবে কাজেই আমাদের মানিয়ে নিতে হবে। আমরা একজন বাড়তি বোলার নিয়ে খেলছি। নাসুম খেলবে আফিফের জায়গায়।'
অপর দিকে, টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া শ্রীলঙ্কা কাপ্তান দাসুন শানাকা জানিয়েছে, টস জিতলে আগে ব্যাটিংই বেছে নিতেন তিনি। বলেন, টস জিতলেও তিনি ব্যাট করার সিদ্ধান্ত নিতেন, হারলেও তাই ক্ষতি হয়নি।
এবারের এশিয়া কাপে ঘুরেফিরেই আসছে বৃষ্টি প্রসঙ্গ। শ্রীলঙ্কাতে চলছে ভরা বর্ষার মৌসুম। ইতোপূর্বে দেশটির মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে যার প্রভাব পড়েছে। আজকের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৫৭ রান সংগ্রহ করেছে । সে হিসেবে বাংলাদেশকে ২৫৮ রানের টার্গেট দিয়েছে।
বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথা ওয়েলেগেলে, মাহেশ থিকসেনা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল