খেলায় হেরেও যে সুসংবাদ পেলেন মুশফিক
দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার। কন্যা সন্তানের পিতা হয়েছেন সাবেক অধিনায়ক ও জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতি। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।
আজ দুপুর ১২টার একটু পর ফেসবুকে পাঁচ বছর বয়সী পুত্র মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানের একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। মায়ানের হাতে একটি কার্ড, তাতে লেখা 'ইটস আ গার্ল'। এই ছবি দিয়ে মুশফিক লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়ে কৃতজ্ঞ করেছে। মা ও কন্যা দুজনকেই পর্যবেক্ষণ করা হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'
এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন মুশফিকুর রহিম। গত ৮ সেপ্টেম্বর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রীলঙ্কার ম্যাচ শেষে ১০ তারিখে পারিবারিক কারণে দেশে ফিরবেন মুশফিকুর রহিম। পরে জানা যায়, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে মুশফিকের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live