নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
চলতি এশিয়া কাপ থেকে টাইগারদের বিদায় ঘন্টা বেজে গেছে আগেই। আজ (শুক্রবার) নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে সাকিবের দল। শেষটা জয়ে রাঙাতে চায় টিম অধিনায়ক। কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ শেষ করে পারিবারিক কারণে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দেশে চলে আসেন। পরবর্তীতে সাকিব দলের সঙ্গে যুক্ত হয় কিন্তু মুশফিকুর এই ম্যাচে খেলছে না তিনি ছুটি নিয়েছেন। মুশফিকুর রহিম না থাকায় তার জায়গায় নতুন করে যুক্ত হবেন আরও একজন।
গতকার গরম সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান ভারতের বিপক্ষে একাদশ নিয়ে বলেন, 'আসলে পিচের ওপর সবকিছু নির্ভর করছে। যদি ভালো উইকেট হয় তাহলে তেমন কিছু নাও হতে পারে। আবার স্পিনিং উইকেট হলেও হতে পারে। আমাদের মুক্ত চিন্তা নিয়ে যেতে হবে। খেলা শুরুর পরে আসলে ভালোভাবে বোঝা যাবে। এর আগে শুধু ধারণাই করা যাবে। আসলে কম্বিনেশনে স্পিন থাকবে। শেষ ৩-৪ ম্যাচে স্পিনাররা সুযোগ পাচ্ছে।'
তবে ধারণা করা হচ্ছে একাদশে ফিরতে পারেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে বিজয়কে। সেক্ষেত্রে তিনে খেলবেন লিটন দাস, চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়। ছয়ে দেখা যেতে পারে আফিফ হোসেনকে। এছাড়া সাতে থাকতে পারেন শামীম পাটোয়ারী। আট নম্বরে মেহেদী হাসান মিরাজ।
নয়, দশ এবং এগারোতে দেখা যাবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামকে। হাসান মাহমুদকে এদিন একাদশের বাইরে রাখার সম্ভাবনা রয়েছে, যে কারণে একাদশে ফেরার প্রবল সম্ভাবনাই ফিজের। ভারতের বিপক্ষে অতীত রেকর্ড বিবেচনায় এমন সিদ্ধান্ত আসার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, , তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live