ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন, স্থান পেলেন যারা
গত মাসে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার সেই দলে কিছুটা বদল এনে চূড়ান্ত স্কোয়াড দিল দেশটির ক্রিকেট বোর্ড।
চোটের কারণে চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজে ছিটকে গেছেন জেসন রয়। এবার বিশ্বকাপ স্কোয়াডে তাকে রাখা হয়নি। তার বদলি হিসেবে এবার সুযোগ পেয়েছেন হ্যারি ব্রুকক।
চলতি বছর ৬ ওয়ানডে খেলে দুটি সেঞ্চুরি করেন রয়। চোট কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরতে পারেন তিনি। তার অবস্থা দেখে স্কোয়াডে আবার আসতে পারে বদল। কোন কারণ না দেখিয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে বদল আনতে পারবে দলগুলো।
এবার ইংল্যান্ডের বিশ্বকাপ দলের বড় চমক ছিল স্টোকসের অবসর ভেঙে ফেরা। গত বিশ্বকাপ জয়ের নায়ক ফিরেই দেখান নিজের ঝলক। নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ১২৪ বলে ১৮২ রান। প্রত্যাশিতভাবেই তাকে রাখা হয়েছে বিশ্বকাপ দলেও।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: জস বাটলার, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live