আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার যেকোনো লড়াইকে ঘিরেই তুমুল উত্তেজনা বিরাজ করে সমর্থকদের মধ্যে। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক প্রতিযোগিতা, বিচ ফুটবল কিংবা ফুটসাল; সব কিছু ছাপিয়ে এই দুই দলের লড়াই মানেই যেন ভিন্ন রকম এক রোমাঞ্চ। এবার কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরের ফাইনালে মুখোমুখি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালে লে আলবিসেলেস্তেদের ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।
রোববার (১৭ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার লা গুয়াইরার জোসে মারিয়া ভার্গাস ডোমে ম্যাচের শুরু থেকেই জমে ওঠে দুই দলের এই লড়াই। শিরোপা নির্ধারণী এই ম্যাচে গোলের জন্য জোরালো চেষ্টা চালায় উভয় দলই। আক্রমণ-পাল্টা আক্রমণে দুই দলই একাধিক সুযোগ পেয়েছিল। তবে কেউই এর যথাযথ ব্যবহার করতে পারেনি।
তবে ম্যাচের ১৪তম মিনিটে ডি-বক্সে হ্যান্ডবল করে ফেলেন আর্জেন্টিনার টমাস এসেবেডোর। এরপর পেনাল্টি থেকে সুযোগ কাজে লাগান ব্রাজিলের থিয়াগুইনহো কানারিনহা। গোল করে দলকে এগিয়ে নেন ৪ নম্বর জার্সি পরিহিত এই ফুটসাল তারকা।
তবে পুরো আসর জুড়েই আধিপত্য দেখানো ব্রাজিলিয়ান যুবাদের এদিন আর্জেন্টাইনদের তুমুল বাধার মুখে পড়তে হয়েছে। পুরো আসরে ম্যাচ প্রতি পাঁচ গোল করে আসলেও এদিন গোল পাওয়াই দুঃসাধ্য ছিল। যদিও শেষ পর্যন্ত শিরোপা উঠেছে সেলেসাওদের শিবিরেই।
এই জয়ে অষ্টমবারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ব্রাজিলিয়ানরা। তবে নয় আসরের মধ্যে কেবল একবার শিরোপা উল্লাস করেছে আর্জেন্টাইনরা।
দিনের আরেক ম্যাচে চিলিকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে কলম্বিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live