তামিম-লিটনের ওপেনিং জুটিতে বাংলাদেশের সন্তোষজনক সংগ্রহ দেখুন সর্বশেষ স্কোর
বিশ্বকাপের পূর্বে বাংলাদেশের সর্বশেষ আনুষ্ঠানিক প্রস্তুতি তেমন সুখকর হয়নি। এশিয়া কাপের পর ঘরের মাঠে তারা নিউজিল্যান্ডের কাছে ১৫ বছর পর সিরিজও হাতছাড়া করেছে যার মূলে ছিলো বাংলাদেশের বিপর্যস্ত ব্যাটিং লাইনআপ। তারচেয়েও বড় বিষয় নড়বড়ে ওপেনিং। তার ওপর আসন্ন বিশ্বকাপে দেশসেরা ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতি। তাকে ছাড়া প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ শুরু করেছে দুুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দুজনের ব্যাটে পাওয়ার-প্লেতে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়েই ৫৪ রান তুলেছে।
সাম্প্রতিক এক আলোচিত ইন্টারভিউতে লিটন দাস ও তানজিদ তামিমকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের বিশ্বাস লিটন বিশ্বকাপে অনেক ভালো কিছু করবেন এবং সেরাদের একজন হবেন।
অন্যদিকে, তরুণ ক্রিকেটারদের নিয়েও বরাবরই আশাবাদী সাকিব। পর্যাপ্ত সময় দিলে তানজিদ তামিমরা দলের হাল ধরবেন বলেও বিশ্বাস তার। কাগজে-কলমে প্রস্তুতি ম্যাচ হলেও বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে অবশেষে লিটন-তানজিদের ব্যাটে রান কিছুটা হলেও স্বস্তি দেবে দলকে।
শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রানের জবাবে শুরু থেকেই দারুণ বোঝাপড়ায় ব্যাট করছেন ওপেনার তানজিদ তামিম-লিটন জুটি। বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২১। লিটন সংগ্রহ করেছেন ৫৬ বলে ৬১ রান এবং নবাগত তামিমের সংগ্রহ ৮৮ বলে ৮৪। ক্রিজে থাকা মুশফিকুর রহিম সংগ্রহ করেছেন ২২ বলে ২১ আর মেহেদি হাসান মিরাজ করেছেন ৪৬ বলে ৪৫।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live