ভারত বিশ্বকাপ স্টেডিয়াম প্রস্তুতে ব্যর্থ
বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার)। স্বাগতিক দেশ এই টুর্নামেন্টের প্রস্তুতি অনেক আগেই শুরু করেছিল। এরপর আইসিসির প্রতিনিধি দলও একাধিকবার প্রতিটি ম্যাচের ভেন্যু পরিদর্শন করে। এবারও তাই, কিন্তু ভারতের একটি স্টেডিয়াম এখনও তৈরি হয়নি! মূলত হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের বিরুদ্ধে এমন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
গতকাল (মঙ্গলবার) হায়দরাবাদে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচ দেখার জন্য টিকিট কিনে স্টেডিয়ামে ঢোকার অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। কারণ গ্যালারির একাংশে বালতি চেয়ারগুলো ছিল ব্যবহারের অনুপযোগী। এরপর তার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর স্বাগতিক দেশ ভারত ও বিসিসিআই-এর সমালোচনা করেন ক্রিকেট ভক্তরা।
জানা গেছে, বিশ্বকাপের আগে আইসিসির প্রতিনিধি দল একাধিকবার প্রতিটি ম্যাচের ভেন্যু পরিদর্শন করেছে। বিসিসিআই-এর প্রতিনিধিরা প্রতিটি স্টেডিয়ামের অবকাঠামো, সুযোগ-সুবিধা এবং আরামও পরীক্ষা করেছেন। মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম থেকে শুরু করে মিডিয়া সেন্টার, জিম, ধারাভাষ্য-বক্স, সর্বত্রই আধুনিকতার ছোঁয়ায় নজর দেওয়ার কথা আয়োজকদের। তবে এমন বজ্রঝড়ের মধ্যেও যে ফসকা গেরো টিকে আছে তার প্রমাণ হায়দরাবাদের এই স্টেডিয়াম।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের বেশ কয়েকটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ছাদ থেকে পানি পড়ার ছবি অতীতে দেখা গেছে। কিন্তু বিশ্বকাপের আগে সেরকম কিছু দেখার সম্ভাবনা খুবই কম। কারণ আইসিসি ইভেন্ট আয়োজনের আগে সব স্টেডিয়ামকে তাদের পরিকাঠামো প্রস্তুত করতে হবে। সমস্ত ফাঁক মেরামত করতে হবে। তবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের ওপরের ও নিচের অংশ যে নিখুঁত নয় তা আবারও বোঝা গেল।
মিডিয়া এমন পরিস্থিতির জন্য স্থানীয় সংস্থাকে দায়ী করে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ভাঙা চেয়ারগুলি প্রতিস্থাপনের প্রয়োজন মনে করেনি। চেয়ারগুলোও পরিষ্কার করা হয়নি। অত্যন্ত নোংরা চেয়ারে পাখির বিষ্ঠা দেখে বোঝা যায় দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়নি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হলেও টিকিটের দাম কম নয়। পকেটের টাকা খরচ করে খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের প্রাথমিক সুযোগ-সুবিধাও দিতে না পারলে আয়োজকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক।
এদিকে, পরিকাঠামো আধুনিক না হওয়ায় মোহালির মতো ঐতিহ্যবাহী স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ দেয়নি বিসিসিআই। কিন্তু হায়দরাবাদে ঠিক তাই হয়েছে। এই ভেন্যুতে এবারের বিশ্বকাপের তিনটি ম্যাচ রয়েছে। ১০ টি ভেন্যুতে মোট ৪৮ টি বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল (৫ অক্টোবর) পর্দা উঠবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল