সাকিবদেরর বিপক্ষে মাঠে নামার আগে যে বিশেষ বার্তা দিলেন আফগানিস্তান
বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পাননি ওপেনার তামিম ইকবাল। যুব বিশ্বকাপজয়ী উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। চলমান মেগা ইভেন্টে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে লিটন দাসের পাশাপাশি ম্যাচ খুলবেন জুনিয়র তামিম। শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় মুখোমুখি হবে দুই দল। তবে এর আগে বাংলাদেশের তামিমকে নিয়ে ভাবছেন না আফগানিস্তান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। শুক্রবার (৬ অক্টোবর) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
শহীদি বলেন, এ নিয়ে আগেও কথা বলেছি আমি। এমনকি মিটিংয়েও এমন প্রশ্নের উত্তর দিয়েছি। বিশ্বকাপে টিম বাংলাদেশের বিপক্ষে খেলব আমরা। ফলে কোনও বিশেষ ক্রিকেটারকে নিয়ে ভাবছি না। সবাইকে নিয়ে চিন্তা করছি। টাইগারদের প্রতিটি খেলোয়াড় নিয়ে পরিকল্পনা আঁটছি।
কিছু দিন আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে আফগানিস্তান। পরে এশিয়া কাপেও লাল-সবুজ জার্সিধারীদের বিপক্ষে লড়াই করে হেরেছে তারা। ফলে টাইগার ক্রিকেটারদের নিয়ে ভালো ধারণা রয়েছে তাদের।
আফগান অধিনায়ক বলেন, বাংলাদেশের সবাইকে নিয়ে পরিকল্পনা করছি আমরা। তাদের শক্তি ও দুর্বলতার জায়গা খুঁজে বের করছি। এজন্য টাইগার ক্রিকেটারদের ভিডিও দেখছি। বিশেষ কোনও খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করছি না। ১১ জনের বিপক্ষে খেলব। ওদের নিয়েই চিন্তা করছি।
তামিম না থাকায় আফগানিস্তান বাড়তি সুবিধা পাবে কিনা? জবাবে তিনি বলেন, আমরা টিম টাইগার্সের বিপক্ষে খেলব। কোনও একক খেলোয়াড়ের বিপক্ষে নয়। দলটির অন্য খেলোয়াড়রাও প্রচুর মেধাবী। ফলে আমাদের বিপক্ষে যারা খেলবে তাদের নিয়ে কাজ করছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live