বেঞ্চে বসে শেষ হতে পারে রিয়াদের বিশ্বকাপ
বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে পাত্তা দেয়নি বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে টিম টাইগাররা। এমন হারে পয়েন্ট টেবিলেও অবনতি হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।
পয়েন্ট টেবিলে ঘুরে দাঁড়াতে ম্যাচে উড়ন্ত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ১৩ অক্টোবর চেন্নাইয়ে মুখোমুখি হবে দুই দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা হারাতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ বলে মন্তব্য করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন মাশরাফি। সেখানে তিনি লিখেছেন, 'চেন্নাইয়ের উইকেট স্পিনারদের জন্য খুবই সহায়ক হবে। আর সেক্ষেত্রে অতিরিক্ত একজন স্পিনার দিয়ে একাদশ সাজাতে পারে দলটি। যার কারণে কিউইদের বিপক্ষে বেঞ্চে বসতে হতে পারে রিয়াদকে।
ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হারের বিষয়ে তিনি বলেন, 'ইংল্যান্ডকে হারাতে অবিশ্বাস্য একটা দিন লাগত। এই ভুল, সেই ভুলের কোনো লাভ নেই। অনেক বড় একটা টুর্নামেন্ট, তাই এই ম্যাচ নিয়ে পড়ে লাভ নেই। ব্যাটিংয়ে হয়তো আরও কিছু রান করা যেত। কিন্তু যেহেতু এটি একটি পয়েন্ট গেম, তাই ১৩৪ (১৩৭ ) রানে হারানো এবং ১ রানে হারার মধ্যে কোনো পার্থক্য নেই। ভালো সময় দূরে থাকলেও এখনই সময় দলকে সমর্থন করার।
রিয়াদকে নিয়ে তার পোস্টে মাশরাফি লিখেছেন, 'ভারতে যত উইকেট খেলা হচ্ছে, তার মধ্যে টার্নিং উইকেটের দিক থেকে চেন্নাই তিন নম্বরে। টার্নিং গ্রাফে আমি এই উইকেটে ২.৯০ ডিগ্রি টার্ন দেখেছি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড অবশ্যই সেরা দলগুলোর একটি, কিন্তু আমরা টার্নিং উইকেটেও খুব ভালো দল। উইকেট মন্থর হয়ে একটু বাঁক নিলে আবারও আউট হয়ে বসতে হতে পারে রিয়াদকে। যাই হোক না কেন, এটা ব্যবস্থাপনার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল