ব্যক্তিগত সকল অর্জন ম্যাচ না জিতলে মুল্যহীন বল্লেন তানজিদ তামিম
তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি। একের পর এক ম্যাচে ব্যর্থতার বৃত্তে কাটা পড়েছেন তিনি। তবে তামিমের ওপর আস্থা রেখেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবশেষে ভারতের বিপক্ষে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। তুলে নেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি।
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। নিজের ব্যক্তিগত অর্জন নিয়ে সন্তুষ্ট নন এই তরুণ ওপেনার।
তামিমের ভাষ্য, অবশ্যই দল জিততে না পারলে ইনিংস মূল্যহীন হয়ে যায়। দলকে জিততে পেরে ভালো লাগছে, যতটুকু পারি অবদান রাখতে পারি। যা ঘটেনি তা নিয়ে চিন্তা করবেন না। আমরা সামনের দিকে তাকিয়ে আছি।তিনি আরও বলেন, প্রত্যেক খেলোয়াড়ই চায় বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে। দলের সবাই এখানে ভালো কিছু করার চেষ্টা করেছে। আজ নয়, আমরা পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি।
এরই মধ্যে বড় স্বপ্ন নিয়ে বিশ্ব মঞ্চে পদার্পণ করেছিল বাংলাদেশ। টানা তিন হারে এর থেকে দূরে সরে গেছে লাল-সবুজরা। এ প্রসঙ্গে তরুণ ওপেনারের মন্তব্য, আমাদের খেলা এখনো শেষ হয়নি। আমাদের সামনে পাঁচটি ম্যাচ আছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live