এইমাত্র পাওয়াঃ আবারও বিশাল দুঃসংবাদ পেল টাইগাররা
কাঁধের চোটের কারণে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেননি তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে পারছেন না এই ডানহাতি ফাস্ট বোলার। আজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম তিন ম্যাচ খেলেছেন তাসকিন। এর মধ্যে তাসকিন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভার এবং চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আট ওভার বল করেছিলেন। তিন ম্যাচে পেয়েছেন মাত্র দুই উইকেট।
তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর তাসকিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সাকিব। পরের ম্যাচে তাসকিনকে না পেলেও শিগগিরই ফিট হয়ে যাবেন এই ডানহাতি ফাস্ট বোলার বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক বিশ্বাস। তাসকিন না ফিরলে প্লেয়িং ইলেভেনে থাকতে পারেন হাসান মাহমুদ।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে গিয়ে বাম উরুতে চোট পান সাকিব। এরপর দশদিন বিশ্রাম নিয়ে হালকা ব্যায়াম করেন। তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে খেলা হয়নি বাংলাদেশ অধিনায়কের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়েও ছিলেন অনিশ্চিত।
তবে আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব নিজেই এসে বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন। সাকিব বলেন, 'ফিটনেস আপডেট, গতকাল যখন অনুশীলন করেছি তখন খুব একটা খারাপ লাগেনি। আমি আজ অনুশীলন করব। আশা করি, সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live