ব্রেকিং নিউজঃ বিশ্বকাপের মাঝপথেই হোটেল ছেড়েছে রোহিত-রাহুলরা, নতুন রেকর্ড কোহলির
বিশ্বকাপের মাঝপথে টিম হোটেল ছেড়েছে ভারতীয় দল। মূলত পরবর্তী ম্যাচের আগে ৭ দিনের ছুটি থাকায় বিশ্রামে সময় কাটাতে সিনিয়র ক্রিকেটারদের ছুটি দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এদিকে, বিরাট কোহলির ব্যাটিং গড়েছে নতুন রেকর্ড। ভারত-পাকিস্তান ম্যাচ থেকেও বেশি দর্শক দেখেছে নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলির ৯৫ রানের ইনিংসটি।
মধুচন্দ্রিমা কাটাচ্ছে রোহিত শর্মার ভারত। ঘরের মাঠের বিশ্বকাপে দল আছে দুর্দান্ত ছন্দে। টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান এখন স্বাগতিকদের। আসরের অন্যতম সফল দল নিউজিল্যান্ডকে হারিয়ে এখন উড়ছে রোহিত শর্মার দল।
পরবর্তী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই ম্যাচ ২৯ অক্টোবর। এর আগে ৭ দিনের বিরতি পাচ্ছে দলটা। সময়টা ব্যাট বলের ক্রিকেট থেকে দূরে থেকে কাটাতে চান রোহিত শর্মারা। বাধা দেয়নি টিম ম্যানেজমেন্টও। ছুটি দিয়ে দিয়েছেন ক্রিকেটারদের।
গেল এশিয়া কাপ থেকে টানা খেলার মধ্যে রয়েছে ভারত। এ কারণে খুব একটা বিশ্রামের সুযোগ পায়ননি ক্রিকেটাররা। খেলার মাঝে লম্বা বিরতিটা কাজে লাগাতে এবার পরিবারের কাছে ছুটে গেছেন ক্রিকেটাররা। ভারতীয় কিছু গণমাধ্যম বলছে, মূলত সিনিয়র ক্রিকেটারদের দেয়া হয়েছে এই ছুটি। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরাহ, শ্রেয়াশ আইয়াররা হোটেল ছেড়ে গেছেন। এদিকে, হিন্দুদের অন্যতম বড় উৎসব দূর্গাপূজা চলছে। বড় এই উৎসবটা নিজ পরিবারের সঙ্গে কাটাতে ছুটির আবদার করেছিলেন অনেকে। তবে ২৭ অক্টোবরের মাঝে আবারও দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটাররা। তবে এই সময় রিজার্ভ ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলন করবেন। ৯টি ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচগুলো ফেলা হয়েছে ভারতের। অন্যান্য দলগুলো কোনো কোনো ভেন্যুতে দুটি করে ম্যাচ খেললেও ভারত লিগ পর্বের সব ম্যাচ খেলবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে। এদিকে, হার্দিক পান্ডিয়া এখনও রয়েছেন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হতে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, পরবর্তী ম্যাচের আগে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ভারত-পাকিস্তান ম্যাচকে ছাড়িয়ে গেছেন এই ব্যাটিং সেনসেশন। বিশ্বকাপের ম্যাচগুলো ডিজনিপ্লাস অ্যাপে দেখানো হচ্ছে। যেখানে আহমেদাবাদে অনুষ্ঠিত পাক-ভারত ম্যাচ দেখেছে সাড়ে ৩ কোটি। গেল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন কোহলি। যদিও শেষ পর্যন্ত ৯৫ রানে তিনি আউট হয়েছেন। তবে তার সেঞ্চুরি দেখার অপেক্ষায় ছিলেন ৪ কোটি দর্শক। একসঙ্গে এতো দর্শক এই প্রথম দেখেছে ডিজনিপ্লাসে। যা গড়েছে নতুন রেকর্ড
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- ৫০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন