একাদশে ২ পরিবর্তন নিয়ে ডাচদের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ
টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় বাংলাদেশ। পাল্টা আক্রমণে মরিয়া নেদারল্যান্ডস এখন সাকিবের সামনে। শক্তির বিচারে ডাচদের চেয়ে অনেক এগিয়ে টাইগাররা। তবে তার সাম্প্রতিক ফর্ম চিন্তার বড় কারণ। সাকিবের দলে বাড়তি চাপ রয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। আউট হয়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। নাসুমের স্থলাভিষিক্ত হয়েছেন শেখ মেহেদী হাসান। ডানহাতি স্পিন দিয়েও ব্যাট করতে পারেন তিনি। এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে বাড়তি বিকল্প পাচ্ছে দলটি। ফাস্ট বোলিং বিভাগে হাসানের বদলি হিসেবে আছেন ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ।
নেদারল্যান্ডস একাদশঃ ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিডি, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ভন বেক, শরিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহদি হাসান মিরাজ, শেখ মাহদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live