‘সাকিব দেশের হয়ে খেলছে না, ওর চিন্তা-ভাবনা কাজ করে অ-ক্রিকেটীয় প্রসেস’
প্রতিপক্ষ নেদারল্যান্ডস, লক্ষ্য ২৩০ রান। ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ দল তাও করতে পারেনি। সাকিব, মুশফিকুর, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও ডাচদের বিপক্ষে লজ্জার হার থেকে নিজেদের বাঁচাতে পারেনি সাকিবের দল। ২৩০ রানের জবাবে টাইগাররা ব্যাট করতে নেমে মাত্র ১৪২ রান করে। ডাচদের কাছে ৮৭ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাসকিন মুস্তাফিজকে।
এই পরাজয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয়, তামিমের ঘটনা বিশ্বকাপের আগে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কিনা? সেই প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তিসবার মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।
এদিকে ডাচদের কাছে এমন হার মানতে পারছে না বাংলাদেশ দলের সমর্থকরা। তাই তো ঢাকা থেকে খেলা দেখতে যাওয়া এক সমর্থক স্টেডিয়াম থেকে বেরিয়ে ক্ষোভ ঝারলেন সাকিবের ওপর। নিজের মনের সব ক্ষোভ যেনো উগরে দিলেন মিডিয়ার সামনে।
কান্না জড়িত কণ্ঠে এ নারী সমর্থক বলেন, সাকিব বাংলাদেশের পক্ষে খেলছে না। ওর মেন্টালিটি কাজ করে আর্নিং প্রসেস। সে বাংলাদেশকে নামিয়ে দিচ্ছে। ওর দরকার নেই বাংলাদেশের মানুষের আশা নষ্ট করার।
তিনি আরো বলেন, বাংলাদেশের যে খেলোয়াড়গুলোর আছে এর পরিবর্তন দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সাকিবকে বাদ দিয়ে দেন ও (সাকিব) বাংলাদেশের পক্ষে না। সে ব্যবসার সঙ্গে যুক্ত আছে। সে সবার সামনে বলুক আমি কোনোদিন ভালো খেলব না। আমাকে নিয়ে আশা করছ? আমি প্রিমিয়ার লিগে খেলব।
এ নারী সমর্থক আরো বলেন, বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য যখন খেলার সময় আসে তখন ওর নিজের কিছু না কিছু প্ল্যানিং থাকে। হয়তবা তাকে কেউ হায়ার করে রাখে যে না খেলবা না তুমি আউট হয়ে যাবা। এর বাবদ তুমি টাকা পাবা। সে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে।
তিনি আরো বলেন, সাকিবের ওপর ডিপেন্ড থাকে বাংলাদেশ। কিন্তু সে আনাড়িভাবে আউট হয়ে যায়, মানুষের আশা যত এগুয় ও ততোই নিচে নামিয়ে আনে। বাংলাদেশের পক্ষে অন্যান্য খেলোয়াড়রাও চেষ্টা করে। যারা নতুন তারাও পারফরম্যান্স করছে। কিন্তু ও কি করছে?
তামিম ইকবালকে দলে খুব প্রয়োজন ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ শেষটা অন্তত ভালো খেলতে পারত। তামিম ইকবালের খুবই দরকার ছিল। তার মতো খেলোয়াড় থাকলে এমনটা হতো না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- ৫০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন