অবশেষে পিসিবি থেকে অদ্ভুদ খবর পেলো হারিস রউফ
পাকিস্তান ক্রিকেটে বিতর্ক নিত্যদিনের সঙ্গী। কখনো বোর্ড সভাপতি আবার কখনো নির্বাচকদের মধ্যে কোনো না কোনো বিষয়ে বিতর্ক রয়েছে দেশের ক্রিকেটে। আর ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্বের খবর প্রতিদিনই আসছে। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের মতে, সম্প্রতি তা বেড়েছে। ওয়াহাবের ভাষ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে শেষ মুহূর্তে নিজেকে প্রত্যাহার করে নেন হারিস রউফ।
বিপরীতে হারিস জানিয়েছিলেন, অজিদের বিপক্ষে খেলা নিয়ে কোন প্রতিশ্রুতিই তিনি দেননি। মাত্র ১ টেস্ট খেলা হারিস চেয়েছেন সাদা বলে বেশি নজর দিতে। যে কারণে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটের বড় আসর বিগ ব্যাশে খেলতে চেয়েছিলেন এই ফাস্ট বোলার। তবে পাকিস্তানের নির্বাচক ওয়াহাবের কথা ছিল স্পষ্ট। সবার আগে দেশকেই প্রাধান্য দিতে হবে।
এমনকি বিগ ব্যাশে হারিস খেলতে যেতে পারবেন কিনা তাও ঝুলিয়ে রেখেছিল পিসিবি। পাকিস্তানের ঘরয়া টি-টোয়েন্টি আসরের পরেই কেবল অনুমতি পাওয়া যাবে এমন কথাও উঠেছিল জোরেশরে। আবার পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট জাকা আশরাফ বলেছিলেন, পিএসএলের বাইরে কেবল একটিমাত্র লিগেই খেলার অনুমতি পাবেন ক্রিকেটাররা।
পুরো বিষয়টি নিয়ে এত হৈ-চৈ করার পর অবশেষে হারিস রউফকে বিগ ব্যাশ শুরুর আগে বোর্ড থেকে অনাপত্তিপত্র বা এনওসি দেওয়া হয়। তার সঙ্গে উসামা মীর ও জামান খানও এনওসি পেয়েছেন। তার মতে, এ সিদ্ধান্তে সব দলের স্বার্থকে গুরুত্ব দেওয়া যাচ্ছে।
বিবৃতিতে পিসিবি বলেছে, ‘হারিস রউফ, জামান খান এবং উসামা মিরকে বিবিএল খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্রিকেটারদের চাপ এবং জাতীয় দলের সূচি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটের সব পক্ষের স্বার্থকে গুরুত্ব দিতে চায় পিসিবি। যদিও ক্রিকেটারদের ম্যাচ খেলার সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ভারতে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভালো ফর্মে ছিলেন না রউফ। প্রায় প্রতিটি ম্যাচেই দিয়েছেন প্রচুর রান। স্বাভাবিকভাবেই তার সমালোচনাও কম হয়নি। সাদা ফরম্যাটের ক্রিকেটে তার আপত্তির কারণে বিতর্ক আরও ঘোলাটে হয়। তবে পাকিস্তান তাদের ছাড় দিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live