২য় টি-টোয়েন্টি বৃষ্টির কাছে হেরে গেল বাংলাদেশ
মাউন্ট মাঙ্গানুইতে গতকাল রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে আজ দুপুরে বৃষ্টি কিছুটা থেমেছে। তাই সময়মতো ম্যাচ শুরু হয়। তবে এই ম্যাচের ফলাফলের জন্য যথেষ্ট সময় দেয়নি বৃষ্টি! শেষ পর্যন্ত দুই দলের লড়াইয়ে জিতেছে বেরসিক বৃষ্টি!
১১তম ওভারের খেলা চলাকালে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর ঘণ্টা খানেকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি। ফলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তোলে নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। অফ স্টাম্পের অনেক বাইরে করা শরিফুল ইসলামের খাটো লেন্থের বল এক্সট্রা কভারের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন অ্যালেন, কিন্তু ঠিকমতো টাইমিং করতে পারেননি। রিশাদের হাতে সহজ ক্যাচ দেওয়ার আগে ৫ বলে ২ রান করেছেন অ্যালেন।
তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন ড্যারিল মিচেল ও টিম সেইফার্ট। এক প্রান্তে দেখে-শুনে খেলেছেন মিচেল, তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন সেইফার্ট। শেষ পর্যন্ত এই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন তানজিম সাকিব। ২৩ বলে ৪৩ রান করে সেইফার্ট ফিরলে ভাঙে ৪৯ রানের দ্বিতীয় উইকেট জুটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live