ওয়ার্নারের বিদায়ী টেস্টে চমক নিয়ে স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার
সিডনিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার হয়ে শেষ টেস্ট খেলতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তার দল। তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি। এর আগে অজিদের একই স্কোয়াড ঘোষণা করা হয়েছে ম্যাচের জন্য। সিডনিতে অনুষ্ঠিতব্য ম্যাচ দিয়েই তার ১২ বছরের টেস্ট ক্যারিয়ার শেষ করবেন ওয়ার্নার।
গত জুন মাসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ক্যারিয়ার শেষ করার কথা জানিয়েছিলেন ওয়ার্নার। তার সেই চাওয়া পূর্ণ করতে পুরোদমে প্রস্তুত অস্ট্রেলিয়া। এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘মেলবোর্নে খেলা একই স্কোয়াড রাখা হয়েছে সিডনি টেস্টের জন্যও। আমরা (পাকিস্তানকে) হোয়াইট ওয়াশ করার দিকে তাকিয়ে আছি। আমরা ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট ম্যাচ এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ার হোম গ্রাউন্ডে উদযাপন করতে চাই।’
এর আগে দীর্ঘদিন সাদা পোশাকে রানখরায় ভুগছিলেন ৩৭ বছর বয়সী এই তারকা ওপেনার। যে কারণে টেস্ট দলে তার জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে। এরপরও ক্যারিয়ারের শেষটা তার চাওয়ামতো রেখেছে সিএ। যার প্রতিদানে সিরিজের প্রথম ম্যাচে পার্থে তিনি খেলেছিলেন ১৬৪ রানের এক অনবদ্য ইনিংস। যা তার দলকেও শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিল। যা স্বাগতিকদের এনে দেয় ৩৬০ রানের বিশাল ব্যবধানে জয়।
মেলর্বোনে পরের ম্যাচ অজিবাহিনী জিতেছে অধিনায়ক প্যাট কামিন্সের সামনে থেকে দেওয়া নেতৃত্বে। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই ডানহাতি পেসার। যেখানে শান মাসুদের পাকিস্তান পরাজিত হয় ৭৯ রানে। এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়া সিরিজ দখলে নিয়েছে। ২০২১-২২ মৌসুমে অ্যাশেজ সিরিজে দায়িত্ব পাওয়ার পর থেকে কামিন্স এখন পর্যন্ত ১২ টেস্টের ১০টিতেই জয় পেয়েছেন।
এদিকে শেষ ম্যাচে অন্তত সান্ত্বনার জয় পেতে চায় পাকিস্তান। সিডনিতে জয় পেলে প্রায় তিন দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা হবে বাবর-মাসুদদের। ১৯৯৫ সালে পাকিস্তান সর্বশেষ টেস্ট জিতেছিল অজিদের মাটিতে। দেশটিতে সব মিলিয়ে ১৩টি সিরিজ খেলে একবারও জিততে পারেনি পাকবাহিনী। সর্বশেষ ১২ ম্যাচের সবগুলোতেই হেরেছে উপমহাদেশের দলটি।
অস্ট্রেলিয়া স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?