আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব, ভারতের ৬ জন
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রায় সব অর্জনই ওয়ানডে থেকে। অন্য দুটি ফরম্যাটের তুলনায় ৫০ ওভারের ক্রিকেটে টাইগাররা অনেক উন্নতি করেছে। তবে ২০২৩ সালের তিনটি ফরম্যাটের মধ্যে এই ওয়ানডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদায়ী বছরে দল সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। তাইতো আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। মূলত একজন বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে তাকে দলে রাখা হয়েছে।
আকাশের এই দলে সবচেয়ে বেশি ভারতের। নিজ দেশ থেকেই ৬ জন ক্রিকেটারকে বর্ষসেরা ওয়ানডে একাদশে রেখেছেন আকাশ। অথচ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার এই একাদশে নেই। এই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কাঁধে।
আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, সাকিব আল হাসান, মার্কো ইয়ানসেন, কুলদীপ যাদব, জেরাল্ড কোয়েটজে, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, মোহাম্মদ রিজওয়ান, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ