বিদয়ী টেস্ট খেলতে বুধবার মাঠে নামবে ওয়ার্নার
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিদায়ী টেস্ট খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। বিদায়ী টেস্টে ওয়ার্নারকে জয় উপহার দিতে চায় অস্ট্রেলিয়া। সিরিজের শেষ টেস্ট জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যও অজিদের। প্রথম দুই টেস্ট ও সিরিজ হারলেও আড়াল এড়াতে মরিয়া পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার (৩ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ওয়ার্নারের ক্যারিয়ারের বিদায়ী টেস্ট।
গত বছর জুনে ১২ বছরের বণার্ঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানান ঘোষণা দিয়েছিলেন ওয়ার্নার। তিনি জানিয়েছিলেন, সিডনিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ারকে ইতি টানতে চাই।
একারণেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে শেষ ম্যাচই বিদায়ী টেস্ট হতে যাচ্ছে ওয়ার্নারের। এক দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা ছিলেন এই বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার।
২০১১ সালের ডিসেম্বরে ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙিনায় পথচলা শুরু হয় ওয়ার্নারের। অভিষেক টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩ ও ১২ রান করেন তিনি। টেস্ট ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও পরবর্তীতে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১১১ টেস্টে ২৬টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ-সেঞ্চুরিতে ৪৪.৫৮ গড়ে ৮৬৯৫ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়া হয়ে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহের তালিকায় পঞ্চমস্থানে আছেন ওয়ার্নার।
সিডনি টেস্ট নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আমরা ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট ম্যাচ এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ার আনন্দের সাথে উদযাপন করতে চাই।’
পাকিস্তানের বিপক্ষে বিদায় টেস্ট সিরিজের প্রথম টেস্টে পার্থে প্রথম ইনিংসে ১৬৪ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। দ্বিতীয় ইনিংসে ওয়ার্নার খালি হাতে ফিরলেও, ৩৬০ রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন ওয়ার্নার। তার ব্যাট থেকে ৩৮ ও ৬ রান আসলেও, ৭৯ রানের জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছিলো অজিরা। তবে বিদায়ী টেস্টে নিজের সেরাটা উজার করে দিতে চান ৩৭ বছর বয়সী ওয়ার্নার।
বিদায়ী টেস্টের আগে সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন, ‘ক্যারিয়ারের শেষ টেস্ট নিয়ে আমি খুবই আবেগপ্রবণ হয়ে আছি। আশা করি, শেষ টেস্টে দলের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারবো। দেশের হয়ে শেষ টেস্টে নিজের সেরাটা উজার করে দিবো। তবে আমার প্রধান লক্ষ্য থাকবে, জয় দিয়ে টেস্ট শেষ করা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?