১০০ বছরের ইতিহাস রেকর্ড ভেঙে লজ্জায় ডুবলো দক্ষিণ আফ্রিকা
১৯৩২ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মেলবোর্নে মিলিত হয়। সেই টেস্টে ফলাফল ছিল মাত্র ৬৫৬ বলে। এটি ছিল এখন পর্যন্ত সর্বনিম্ন পরীক্ষার ফলাফল। আজ কেপটাউন টেস্ট ভেঙেছে সেই ৯২ বছরের পুরনো রেকর্ড। যেখানে ভারত প্রোটিয়াদের হারায় মাত্র ১০৭ ওভার বা ৬৪২ বলে।
কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার ভাগ্যে কী আছে, সেটি প্রথম ইনিংসেই হয়তো লিখা হয়ে গিয়েছিল। ভারতীয় পেসারদের তোপে তারা মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায়। প্রথম দিনেই দু’দল মিলে হারিয়েছিল ২৩ উইকেট, ফলে দ্বিতীয় দিনে আজ (বৃহস্পতিবার) পুরোটা সময় খেলা হবে কি না সেই শঙ্কা ছিল। শঙ্কাই সত্যি হয়েছে।
কেপটাউনের মৃত্যু ফাঁদে এইডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরি ছাড়া বলার মতো রান পাননি আর কোনো ব্যাটার। মার্করামের সেঞ্চুরিতে ভারতের লিড টপকাতে পারে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়ারা মাত্র ৭৯ রানের লক্ষ্য দাঁড় করায়। যা ভারত পেরিয়েছে ৭ উইকেট হাতে রেখেই।
বলের হিসেবে সবচেয়ে কম বলে টেস্ট ম্যাচ শেষ হওয়ার তৃতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট। ১৯৩৫ সালে ব্রিজটাউনে সেই ম্যাচ শেষ হয়েছিল ৬৭২ বলে। ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ শেষ হয়েছিল ৭৮৮ বলে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তানের মতো দলগুলোও ২ দিনে টেস্ট হেরেছে। তবে এই লজ্জার রেকর্ডে এখনো নাম ওঠেনি বাংলাদেশের। প্রায় ২৩ বছর ধরে টেস্ট খেলছে টাইগাররা, কখনোই ২ দিনে তাদের বিপক্ষে টেস্ট জিততে পারেনি কোনো দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live