টেস্টে ভারতের জয়ে ধাক্কা খেলো বাংলাদেশ
ভারত এক মাসব্যাপী দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেছে। তারাই পুরো সিরিজটিকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিল। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সফরকারীরা। তবে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ ১-১ ড্র হয়েছে। দ্বিতীয় টেস্টে ভারতের জয়েও কপালে আগুন জ্বলেছে বাংলাদেশের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আজ (বৃহস্পতিবার) বেশ কিছু পরিবর্তন এসেছে। যেখানে পিছিয়ে পড়ে টাইগাররা।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এদিন সবচেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচ উপহার দিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। দু’দল চার ইনিংসে সবমিলিয়ে মাত্র ৬৪২ বল (১০৭ ওভার) খেলেছে। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা পুঁজি ছিল মাত্র ১৭৬ রানের। কিন্তু প্রথম ইনিংসে তাদের চেয়ে ভারত ৯৮ রানের লিডে এগিয়ে থাকায়, তাদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৯ রানের। যা ভারত ৭ উইকেট হাতে রেখে পার করেছে। এর মাধ্যমে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে গেল ভারত।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী— এক ম্যাচ জিতলে ওই দলের নামের পাশে ১২ পয়েন্ট করে বসবে। যা এদিন ভারতও পেয়েছে। সবমিলিয়ে ৪ ম্যাচে দুই জয় এবং একটি করে ড্র ও হার নিয়ে ২৬ পয়েন্ট পেয়েছে রোহিত শর্মার দল। শতাংশের (৫৪.১৬) হিসেবে তারা এগিয়ে থাকায় উঠে গেছে এক নম্বরে। ফলে আগে শীর্ষে থাকা প্রোটিয়ারা দুইয়ে নেমে গেছে। ২ ম্যাচে একটি করে জয় ও হার নিয়ে আফ্রিকানদের নামের পাশে ১২ পয়েন্ট। যা শতাংশের বিচারে ৫০ ভাগ।
ছয় থেকে এক লাফে শীর্ষে এলো ভারত
একইভাবে একধাপ করে পিছিয়ে তিনে নিউজিল্যান্ড, চারে অস্ট্রেলিয়া এবং পাঁচে নেমে গেছে বাংলাদেশ। কিউইরা ২ ম্যাচে পেয়েছে ৫০ শতাংশ পয়েন্ট। একটি করে জয় ও হার নিয়ে তাদের পয়েন্ট ১২। তিনে থাকা অস্ট্রেলিয়া ৭ ম্যাচে চার জয়, দুই হার এবং এক ড্র নিয়ে ৪২ পয়েন্ট পেয়েছে। তাদেরও পয়েন্ট ৫০ শতাংশ। কিউইদের মতো দুই ম্যাচে একটি করে জয় ও ড্র নিয়ে ১২ পয়েন্ট বাংলাদেশের।
পিছিয়েছে শান মাসুদের দল পাকিস্তানও। ছয়ে থাকা দলটি ৪ ম্যাচে দুটি করে জয় ও হার নিয়ে পেয়েছে ২২ পয়েন্ট। দুটি ম্যাচ জিতলেও মন্থর ওভার রেটের জন্য ২ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। সেই কারণে ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। সে হিসেবে ভারত বড় লাফ দিয়েছে। ৬ নম্বর থেকে শীর্ষে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচে পেয়েছে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট। ইংল্যান্ড পাঁচ ম্যাচে পেয়েছে ১৫ শতাংশ পয়েন্ট। শ্রীলঙ্কা দু’টি ম্যাচ খেললেও এখনও কোনো পয়েন্ট পায়নি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিয়ম
এক ম্যাচ জিতলে বরাদ্দ ১২ পয়েন্ট। ফলাফল ড্র হলে ৪ পয়েন্ট করে পাবে দুই দল। হারলে কোনো পয়েন্ট নেই। তবে পয়েন্ট নয়, এই টেস্ট চ্যাম্পিয়নশিপে লিগ তালিকায় গুরুত্ব পায় মোট পয়েন্টের প্রাপ্ত শতাংশ। কোনো দল যদি চারটি ম্যাচ জেতে, তাহলে প্রতি ম্যাচে ১২ পয়েন্ট করে ৪৮ পয়েন্ট পাওয়ার কথা। যদি পুরো পয়েন্ট পায় তাহলে সেই দল পাবে ১০০ শতাংশ পয়েন্ট। একটি মাত্র ম্যাচ জিতলে ৪৮ পয়েন্টের মধ্যে ১২ পয়েন্ট পাওয়ায় সেই পয়েন্ট শতাংশের ভিত্তিতে ক্রমতালিকায় জায়গা পাবে ওই দল। ৪৮-এর মধ্যে ১২ পয়েন্ট মানে ২৫ শতাংশ পয়েন্ট।
যে কারণে পয়েন্ট শতাংশের হিসাব
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে পয়েন্ট শতাংশের ভিত্তিতে নয়, পয়েন্টের বিচারেই হিসাব করা হত। পরে সেই নিয়মে বদল আনা হয়। যেহেতু সব দল সমসংখ্যক টেস্ট খেলে না, তাই পয়েন্ট টেবিলে শতাংশের হিসাব করা হয়। এর ফলে কোনো দল কম ম্যাচ খেললেও, বাড়তি সুবিধা পায় না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?