সামনে ভারত বা যেই আসুক ভয় পাইনা, যুবারা প্রস্তুত বিশ্বকাপের জন্য
কদিন আগেই বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের হাতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছিল। এশিয়ান কাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দল তার বিশ্বকাপ মিশনে যাত্রা শুরু করেছে। ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে যুব বিশ্বকাপ। যেখানে বাংলাদেশের গ্রুপেও রয়েছে পরাক্রমশালী ভারত। তবে প্রতিপক্ষ যেই হোন না কেন, হাল ছাড়বেন না বলে নিশ্চিত করেছেন যুব টাইগারদের অধিনায়ক মাহফুজুর রহমান রবি।
বিশ্বকাপ মিশন শুরুর আগে আজ (শনিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের। পরে যুব দলের ব্যাটসম্যান আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের দলের বন্ধন খুবই অটুট, আলহামদুলিল্লাহ। শেষ দুয়েকটা বছর আমরা একসাথে আছি। আমরা যখনই যা করি সবাই একসাথেই করি। সবাই একে অপরকে সম্মান করি। সবসময় পাশে থাকি। যদি এই বন্ধন অটুট থাকে, তাহলে ভালো কিছুই হবে ইনশা-আল্লাহ।’
বিশ্বকাপে নিজেদের চ্যালেঞ্জ কেমন— এ নিয়ে আরিফুলের জবাব, ‘দেখেন চ্যালেঞ্জের কিছু নেই। ওরাও একই দল, আমরাও একই দল। তো ক্রিকেটটাই আসলে চ্যালেঞ্জিং। এখানে এতো চ্যালেঞ্জ নিয়ে খেলার কিছু নেই। উপভোগ করতে হবে। আর নিংড়ে দিতে হবে নিজেদের সেরাটা।’
বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলেন, ‘আসলে প্রতিপক্ষ হিসেবে ভারত বা অন্য দল বিষয় না। আমাদের সামনে তারা শুধুমাত্র একটা দল। যেই আসুক, ওদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’
উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনেই (২০ জানুয়ারি) মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রাব্বিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগাররা। দুদিন পর তারা মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু শেষ মুহূর্তে বদলে গেছে। মূলত বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। আইসিসির নিষেধাজ্ঞায় বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়া হয়। লঙ্কান মাটিতে হলে কিছুটা পরিচিত কন্ডিশন পেতেন রাব্বি-আরিফুলরা। নিশ্চিতভাবে প্রোটিয়া কন্ডিশন সে তুলনায় কিছুটা অচেনা। তবুও ভালো করার আশা ২০২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন যুব টাইগারদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?