নেইমারকে শাস্তি দিতে গিয়ে চাকরি হারানো সেই মানুষটিই এখন ব্রাজিলের কোচ
ইনজুরিতে অনেক দিন ধরেই ফুটবল থেকে দূরে নেইমার জুনিয়ার। ২০২৪ সালের কোপাতেও পাওয়া যাবে না ব্রাজিলিয়ান পোস্টার বয়কে। নেইমারকে ছাড়াই শিরোপা জয়ের ছক কষছে সেলেসাওরা। তাই তো দীর্ঘ দিন পর স্থায়ী কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে ভিনিসিয়্যুস, রদ্রিগোসদের দায়িত্ব পাচ্ছেন দরিভাল জুনিয়র।
তিনি ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর কোচের দায়িত্ব পালন করছেন। জাতীয় দলে নেইমারের কোচ হয়ে আসার আগেও নেইমারকে কোচিং করিয়েছিলেন দরিভাল। ঘটনাটি ২০১০ সালের। নেইমার তখন সান্তোসে খেলেন, বয়স ১৮। সে সময় আতলেতিকো গুইয়ানিয়েন্সের বিপক্ষে একটি ম্যাচে পেনাল্টি পাওয়ার পর নেইমারকে না দিয়ে অন্য একজন পেনাল্টি নিতে পাঠানো সান্তোসের তখনকার কোচ দরিভাল। এতেই বাধে বিপত্তি। কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন নেইমার। খারাপ ব্যবহার করেন কোচের সঙ্গে।
এমনকি ড্রেসিংরুমে গিয়েও গালাগাল করেন কোচকে। যে আচরণের শাস্তি হিসেবে নেইমারকে পরের ম্যাচে বাদ দেওয়ার পাশাপাশি মাসিক বেতনের এক-তৃতীয়াংশ জরিমানাও করেন সান্তোসের কোচ। কিন্তু এ ঘটনার জন্য বড় শাস্তিটা আসলে কোচ নিজেই পান পরে। ওই ঘটনার পর সান্তোসের বোর্ড সভায় সবাই পক্ষ নেন নেইমারের, এতে চাকরি হারান ক্লাবকে ৯ মাসের মধ্যে ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের অন্যতম বড় দুটি ট্রফি ও শতকরা প্রায় ৬৫ ভাগ ম্যাচ জেতানো কোচ।
অবশেষেই দরিভালই আবারও নেইমারদের কোচ হচ্ছেন। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ব্রাজিলের সংবাদমাধ্যম দেশটির ফুটবল ফেডারেশনের সূত্র দিয়ে এরই মধ্যে খবরটা নিশ্চিত করে দিয়েছে। দরিভালের পেশাদার কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০০২ সালে। এই ২১ ২১ বছরে ভারপ্রাপ্ত ও স্থায়ী হিসেবে মোট ২০টি ক্লাবের দায়িত্ব পালন করেছেন। সাও পাওলো, সান্তোস ছাড়াও ফ্লামেঙ্গো, ফ্লোমিনেন্সের মতো ক্লাবের ডাগ আউটে দাঁড়িয়েছেন ৬১ বছর বয়সী দরিভাল। মাঝে অসুস্থতার জন্য প্রায় দুই বছর কোচিং থেকে বিরতি নিয়েছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?