আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি
আর মাত্র ১০ দিন পরই দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর শুরু হবে। টুর্নামেন্টটিতে অংশ নিতে গতকাল দেশটিতে পা রেখেছে বাংলাদেশ দল। মূল প্রতিযোগিতা শুরুর আগে মাহফুজুর রহমান রাব্বির দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
যেখানে সর্বশেষ এশিয়া কাপ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। আগামী ১৪ ও ১৭ জানুয়ারি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে, মূল প্রতিযোগিতা শুরু হবে ১৯ জানুয়ারি। তার আগে বাংলাদেশ বিশ্বকাপ জিততেই আফ্রিকায় গেছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক রাব্বি। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশসহ প্রতিযোগী দেশগুলো শেষ সময়ের প্রস্তুতি সারছে। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দুটি হবে প্রিটোরিয়ায়।
সর্বশেষ এশিয়া কাপের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ আসন্ন বিশ্বকাপ খেলতে নামবে। অধিনায়ক রাব্বিও জানিয়েছেন এশিয়ান শ্রেষ্ঠত্বের সেই লড়াই থেকে বিশ্বকাপের অনুপ্রেরণা নেওয়ার কথা। ২০২০ সালের পর আরও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এবারের প্রতিযোগিতায় নামছে বাংলাদেশ। এই আসরটিকেও স্মরণীয় করে রাখার আশা রাব্বির, ‘আমরা খুব রোমাঞ্চিত।
এই বয়সী ক্রিকেটাররা সাধারণত একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার সুযোগ পায় এবং আমরা এবারের আসরকে স্মরণীয় করে রাখতে চাই। অনুপ্রেরণা নেওয়ার জন্য আমাদের খুব বেশি দূরে তাকাতে হবে না। আমরা গত মাসেই এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছি এবং চার বছর আগে জিতেছি যুব বিশ্বকাপ।’ এরপরই বিশ্বকাপ জয়ের দৃঢ় প্রত্যয় বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে, ‘আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি। বাংলাদেশ এর আগেও এটি করে দেখিয়েছিল এবং এশিয়া কাপ থেকে দক্ষিণ আফ্রিকায় একই মোমেন্টাম নিয়ে আসার কোনো কারণ দেখছি না।
ভারত বা যেই আসুক, ছাড় দেওয়ার সুযোগ নেই’ আসন্ন বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের যুবারা পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গী শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ডি’ গ্রুপে। ১৯ জানুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।
বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচের সূচি :
১৪ জানুয়ারি (রোববার)— বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ভেন্যু : প্রিটোরিয়া)
১৭ জানুয়ারি (বুধবার)— বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (ভেন্যু : প্রিটোরিয়া)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?