এবারের বিপিএলে কোন দলের যে যে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর আমাদের সামনে। অন্যান্য মৌসুমের তুলনায় এবারের বিপিএল একটু কম আয়োজন ও জাঁকজমকপূর্ণ। এই বিপিএলে অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ ও দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি। বিপিএলে শুরু হবে আরও কয়েকটি লিগ। সব মিলিয়ে এবারের বিপিএল শুরু হচ্ছে খেলোয়াড় ও কোচ সংকট নিয়ে।
খেলোয়াড় তো বটেই। কোচের দিক থেকেও এবারের বিপিএলে বিদেশীদের সংখ্যা অনেকটা কম। সাত দলের মধ্যে কেবল বরিশালেই দেখা যাবে বিদেশী কোচ। সেই কোচও অবশ্য বাংলাদেশের ঘরের মানুষ। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দলে কোচ হিসেবে থাকছেন অভিজ্ঞ ডেভ হোয়াইটমোর। একসময় বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। বিপিএলেও আগে দেখা গিয়েছে তাকে। এবারের বিপিএলে থাকবেন ফরচুন বরিশালের ডাগআউটে।
দেশি কোচদের মধ্যে বড় নাম মোহাম্মদ সালাউদ্দিন। লম্বা সময় ধরে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে। বিপিএলের ইতিহাসেও সফল কোচদের একজন সালাউদ্দিন। অভিজ্ঞ এই কোচের অধীনে খেলবেন বিশ্বক্রিকেটের একঝাক তারকা। লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবেন অভিজ্ঞ এই কোচ।
ঢাকার দল এবার খুব বেশি শক্তপোক্ত না। খোদ সমর্থকদের মাঝেই দল নিয়ে আছে আক্ষেপ। তবে কোচের নামটা দেখলে কিছুটা হলেও আশা জাগতে পারে তাদের। দুর্দান্ত ঢাকার কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। নেটে বা জাতীয় দলে ক্রিকেটারদের সঙ্গে লম্বা সময় পার করেছেন সুজন। তার উপর আস্থা রেখেই খেলতে নামবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজ।
তারকায় ঠাসা দল রংপুরের কোচ দেশের ক্রিকেটের আরেক অভিজ্ঞ নাম সোহেল ইসলাম। নিকোলাস পুরান, বাবর আজম, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে এই দলে আছেন সাকিব আল হাসান। সোহেল ইসলাম ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ। তার অধীনে কেমন ফল আসে। সেটাই দেখার বিষয়। যদিও ধারণা করা হচ্ছে, আরও একবার শিরোপার লক্ষ্যে চ্যালেঞ্জ জানাবে রংপুর।
বাকি ৩ দল চট্টগ্রাম, সিলেট এবং খুলনা আস্থা রেখেছে অপেক্ষাকৃত নবীন কোচদের উপরেই। চট্টগ্রামের চ্যালেঞ্জ সামাল দেবেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তী তুষার ইমরান। আগে সিলেটের ব্যাটিং কোচ থাকলেও, এবারই তার প্রথম হেডকোচের আসনে বসা।
সিলেটে রাজিন সালেহর অভিজ্ঞতাটাও নেহাত কম না। গতবার ফাইনাল খেলা দলটা অবশ্য ড্রেসিংরুমে নেতা হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে খুঁজবে আরও একবার। আর একেবারেই নবীন হিসেবে খুলনার ডাগআউট আসবেন তালহা জুবায়ের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?