টি-টোয়েন্টি সিরিজের আগে বাবর-আফ্রিদিকে প্রশংসায় ভাসালেন উইলিয়ামসন
বাবর আজমের ২০২৩ সাল কেটে গেছে। নতুন বছরের শুরুটা ভালো হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে প্রথম ইনিংসে ২৬ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ২৩ রান। অস্ট্রেলিয়া সিরিজের পর এখন বাবরের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। এবার অবশ্য সংস্করণ ভিন্ন: টি-টোয়েন্টি।
বাবর কি জানেন কি ফিরতে পারবেন? শুধুমাত্র সময় বলে দেবে. এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া কেন উইলিয়ামসন এখনও বাবরকে তাদের জন্য হুমকি মনে করেন। অন্যদিকে, বাবর ফিট নন বলে মানতে রাজি নন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাবরকে নিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘সে (বাবর) বিশ্বমানের খেলোয়াড়। ক্রিকেট আমাদের আবেগ–অনূভূতিকে পূর্ণতা দেয় এবং সেটারই একটা অংশ হলো প্রতিদিন উন্নতির চেষ্টা করা। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং এটার রাতারাতি পরিবর্তন হবে না। আমরা জানি, সে বড় হুমকি।’
প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন আফ্রিদি। প্রথম সিরিজেই সাবেক অধিনায়ক বাবরকে প্রশংসায় ভাসিয়েছেন এই বাঁহাতি পেসার। সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছেন, ‘মনে হয় না বাবরের ফর্ম খারাপ, সে–ই সেরা। সে সব সময় পাকিস্তানের জন্য এত রান করেছে, আমার মনে হয় গুনতেও ভুল হবে। এক–দুই ইনিংসে কোনো পার্থক্য তৈরি হয় না। বাবর গ্রেট খেলোয়াড়। সে পাকিস্তানের জন্য অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে অনেক পারফর্ম করেছে।’
২০২৩ সালে টেস্টে ৯ ইনিংসে বাবরের রান মাত্র ২০৪, গড় ২২.৬৬। অথচ ২০২২ সালে টেস্টে বাবর রান করেন ৬৯.৬৪ গড়ে। ১৭ ইনিংসে ৪ শতক ও ৭টি অর্ধশতক। গত বছর ওয়ানডেতে ২৪ ইনিংসে ব্যাট করেছেন ৪৬.৩০ গড়ে ও ৮৪.৬৫ স্ট্রাইক রেটে, যা ২০১৯ সালের পর গড় ও স্ট্রাইক রেটে সর্বনিম্ন। সঙ্গে বিশ্বকাপে ব্যর্থতা তো আছেই।
টি-টোয়েন্টিতে গত বছর বাবর ইনিংসই খেলেছেন মাত্র ৪টি, রান ৪৩.৩৩ গড়ে ১৩০। গত বছরটা ছিল ওয়ানডে বিশ্বকাপের বছর। আর এ বছরটি টি-টোয়েন্টি বিশ্বকাপের। বলা যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে পাকিস্তানের। অধিনায়কত্বের দায়িত্ব ছাড়া বাবরের জন্য এই সিরিজে ফর্মে ফেরা তাই বেশ গুরুত্বপূর্ণ।
টি-টোয়েন্টিতে বাবর-মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি থেকে সরে আসতে পারে পাকিস্তান, এমন গুঞ্জন কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। পরিবর্তন আসতে পারে, সেটা আজ নিশ্চিত করলেন আফ্রিদিও। তাঁর ভাষ্য, ‘বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি পাকিস্তানের হয়ে সব সময় সেরাই থাকবে। আমার মনে হয়, বিশ্বকাপের আগে আমাদের ১৭টি ম্যাচ আছে, আমাদের ভিন্ন সমন্বয়ও চেষ্টা করা উচিত। কোন খেলোয়াড় কোন পজিশনে ভালো, সেটা খোঁজার চেষ্টা করা হবে এবং সেই পজিশনে খেলানোর চেষ্টা করা হবে। কিছু পরিবর্তন আসতে পারে, না–ও আসতে পারে।’
পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল, অকল্যান্ডে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?