যে কারণে বাফুফেকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে ফিফা
শৃঙ্খলাজনিত কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার কাছ থেকে বিশাল আর্থিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের জন্য ফিফার শৃঙ্খলা কমিশন বাফাফকে 30,250 সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখের সমান।
ফিফার বড় আর্থিক জরিমানার মুখে পড়বে বাফুফে, এমন শঙ্কা আগে থেকেই ছিল। তিন ম্যাচের ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে বিষয়টি ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে ওঠে। ডিসিপ্লিনারি কমিটি নানা পর্যালোচনা বাফুফেকে এই শাস্তি দিয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল মালদ্বীপের মালেতে। ১২ অক্টোবর সেই ম্যাচে দলীয় শৃঙ্খলা (৬ ফুটবলার ব্যক্তিগতভাবে) ভঙ্গের জন্য ৫ হাজার সুইস ফ্রা জরিমানায় পড়েছে ফেডারেশন।
১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ফিরতি লেগে হোম ম্যাচে সিকিউরিটি রুল ভঙ্গ করা হয়, গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের জন্য ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচের এক পর্যায়ে দর্শক মাঠে প্রবেশ করেছিল।
১৭ অক্টোবরের ঘটনা পুনরাবৃত্তি হয়েছে ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে লেবাননের বিপক্ষে। এই ম্যাচেও নিরাপত্তার কমপ্ল্যায়েন্স, গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের কারণে এই ম্যাচে জরিমানা হয়েছে ১১ হাজার ২৫০ সুইস ফ্রা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন শাস্তি লঘু করার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিল। সেই অনুরোধে অবশ্য কাজ হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকা ও এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো শাস্তির আওতায় এনেছে ডিসিপ্লিনারি কমিটি। ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশও শৃঙ্খলা ভঙের শাস্তি পেয়েছে।
গতকাল এটা ফিফা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে জানিয়েছে। কিছু শাস্তি আপিলযোগ্য আবার কিছু আপিলযোগ্য নয়। বাংলাদেশের জরিমানার প্রেক্ষিতে আপিলের বিষয়টি এখনো জানা যায়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?