রোনালদোর বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মেসি
প্রায় দুই মাস বিরতির পর মাঠে ফেরার অপেক্ষায় আছেন লিওনেল মেসি। প্রাক্-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টার মায়ামির হয়ে সৌদি সফরে যাবেন মেসি। সেখানে আল নাসর আর আল হিলালের বিপক্ষে খেলবে মায়ামি। সৌদি আরবের দুই ক্লাবের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মেসি। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্টার মায়ামির প্রাক্-মৌসুম পর্ব। প্রথম ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলবে মেসির দল।
সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বরের পর সেদিনই প্রথম মাঠে নামবেন মেসি। দুদিন পর এফসি ডালাসের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন মেসিরা। ইন্টার মায়ামি, আল হিলাল ও আল নাসরকে নিয়ে আয়োজন করা হয়েছে রিয়াদ সিজন কাপ। সেখানে ২৯ জানুয়ারি আল হিলাল এবং ১ ফেব্রুয়ারি আল নাসরের বিপক্ষে খেলবে মায়ামি।
এর মধ্যে মেসি-রোনালদোর দেখা হবে বলে মায়ামি-নাসর ম্যাচ নিয়ে দর্শক উদ্দীপনা বেশি। দেখা হতে পারতো নেইমারের সঙ্গেও, তবে চোটের কারণে আপাতত মাঠের বাইরে এই ব্রাজিলিয়ান তারকা। রিয়াদ সিজন কাপ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মেসি।
যেখানে তিন দলের এই প্রতিযোগিতাকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে মেসি লিখেছেন, ‘ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপের অংশ হতে তর সইছে না, যেখানে আমরা এক ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live