বিসিবর সভাপতি হচ্ছেন মাশরাফি, মুখ খুললেন পাপন
নতুন করে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার মন্ত্রিত্ব পাওয়ার আগে থেকেই তিনি আর বিসিবির দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। তিনি নিজেও ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
পাপন বিসিবির পদ ছাড়লে, কে আসবেন এই দায়িত্বে– সেই গুঞ্জনও চলছে জোরেশোরে। অনেকের মতে পদটিতে মাশরাফি বিন মুর্তজার আসার সম্ভাবনা রয়েছে, যা নিয়ে মুখ খুলেছেন পাপনও। আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবি সভাপতি পাপন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় পরবর্তীতে মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে তিনি দেখতে চান কি না। জবাবে পাপন বলেন, ‘এটা বলা মুশকিল, প্রথম কথা হচ্ছে এটা একটা প্রক্রিয়া।
এই প্রক্রিয়ায় আগে আসতে হবে তাকে। প্রথমে তাকে কাউন্সিলরারশিপ নিতে হবে। কাউন্সিলর হওয়ার পরে আসতে হবে নির্বাচিত হয়ে। যারা নির্বাচিত হয়ে আসবে, তারা ঠিক করবে কে সভাপতি হবে। প্রসেসটা খুব সিম্পল।’ কেবল মাশরাফিই নন, বিসিবি সভাপতি হওয়ার মতো আরও অনেকে আছেন বলে— এক এক করে বিসিবির ক্রিকেট পরিচালক ও সাবেক ক্রিকেটারদের নাম বলেন পাপন, ‘এখন ধরেই নিলাম আমার বোর্ডের সবাই আছে।
নতুন আরও দু’জন বা একজন আসলো, এখানে সিনিয়রদের মধ্যে সিরাজ (এনায়েত হোসেন সিরাজ) ভাই আছে, ববি (আহমেদ সাজ্জাদুল আলম) ভাই, জালাল ইউনুস এবং মাহবুব আনাম আছে। আবার ক্রিকেটারদের মধ্যে সিনিয়র যারা আছে আকরাম খান আছে দুর্জয় (নাইমুর রহমান) আছে আমাদের সুজন (খালেদ মাহমুদ) আছে। আমি বলছি যে অনেকেই আছে। এখন তারা কাকে বেছে নেবে এটা কিন্তু বলা কঠিন।
বাইরে থেকে চাপানোর কোনো সুযোগ নেই।’ বিসিবিতে নতুন করে দায়িত্ব নিয়েই যিনিই আসুক, তিনি বাইরের কেউ হবেন না বলে জানিয়েছেন নবমনোনীত এই ক্রীড়া মন্ত্রী, ‘আমার মনে হয় একটা হতে পারে আইসিসির মেয়াদটা শেষ হলে, তখন একটা চিন্তা করে ওদের সাথে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডিরেক্টর আছে তাদের মধ্যে থেকে একজন হবে। মানে বাইরে থেকে কারও আসার কোনো সুযোগ নেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?