মাঠে গড়ানোর আগেই আবারও বিতর্কে জন্ম দিলো বিপিএল ফ্র্যাঞ্চাইজ
শুরুর দিকে থেকেই খেলোয়াড়দের পাওনা টাকা পরিশোধ নিয়ে বিতর্কিত ছিল বিপিএল। বিভিন্ন সময় ফ্র্যাঞ্চাইজদের ওপর এই নিয়ে অভিযোগ করেছিলেন ক্রিকেটাররা। অনেক ফ্র্যাঞ্জইজি বিপিএল থেকে হারিয়েও গিয়েছে এই অপরাধের জেরে। দশম আসর শুরুর ঠিক এক সপ্তাহ আগে, আবারও দেখা দিলো সেই পুরাতন বিতর্ক। অভিযোগ তুলেছেন ক্রিকেটার অভিষেক মিত্র। পাওনা টাকা না পেয়ে সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটার। আর অভিযুক্ত দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গেল বছর এখানেই বিপিএল পর্ব শেষ করেছিলেন অভিষেক। তবে, নতুন আসর মাঠে গড়ানোর আগে ঠিকই দলের বিপক্ষে অভিযোগ সামনে এনেছেন তিনি। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন অভিষেক মিত্র। সেখানে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পাওনা টাকা না দেওয়ার অভিযোগ করে লেখেন, ‘আমার গত বছরের বিপিএলের বকেয়া পরিশোধ করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আমরা আমাদের ভবিষ্যৎ এবং অর্থের জন্য খেলি। কিন্তু তাদের মতো দল খেলোয়াড়দের টাকা দেয় না এবং দিনের পর দিন সেটি নিয়ে সময় পার করে।
অন্য ক্রিকেটারদের পক্ষ নিয়ে অভিষেক আরও লেখেন, ‘বেশিরভাগ খেলোয়াড়ই এই বিষয়ে কোনো কথা বলে না। আমি দলটির বর্তমান অপারেশন ম্যানেজারের কাছে এই বিষয়ে জানতে চেয়েছি। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং আবারও একটি নতুন তারিখ দেন।
বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই দুঃখজনক এবং খারাপ।’ যদিও এখন পর্যন্ত গুরুতর এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলতি মাসের ১৯ তারিখ থেকে বিপিএলের ১০ম আসর মাঠে গড়াচ্ছে। ১ মার্চ পর্যন্ত চলবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। সাত দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ সংখ্যা ৪৬টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live